- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের প্রায় দ্বিগুণ চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। মহাসড়কে গণপরিবহনের সংকট দেখা দেওয়ায় ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে মহাসড়কের নগরজালফৈ বাইপাস, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপারে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা টোল আদায় করা হয়েছে। সরেজমিনে মহাসড়কের এলেঙ্গাসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। অনেকেই বাস বা গণপরিবহন না পেয়ে জীবনের ঝুঁঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে বাড়ি যাচ্ছেন। যানবাহনগুলোতে তেল সংকটের অযুহাতে অতিরিক্ত ভাড়া…
বিনোদন ডেস্ক রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমা ‘ইউ’ (U) গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে। যার অর্থ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। ঈদ উপলক্ষে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ প্রথম সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল। সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে আসন্ন ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার সময় থেকেই। বিশেষ করে দশ বছর পর বড় পর্দায় নির্মাতা রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখেছে আন্তর্জাতিক একাধিক মানবাধিকার সংস্থা। সোমবার (১৬ মার্চ) হিউমান রাইটস ওয়াচ, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন এ চিঠি লিখেছে। তাদের পক্ষ থেকে একই চিঠি দেওয়া হয়েছে আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার দল বিএনপির নেতৃত্বাধীন সরকারের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, এই সময়টি দেশে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। মানবাধিকার সংগঠনগুলোর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর তিনি প্রথমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ব্রিটিশ ভারত এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেও তিনি সোচ্চার ছিলেন। রাজনৈতিক জীবনে তাকে বহুবার কারাবরণ করতে হয়। ১৯৬৬ সালে তিনি ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। ১৯৬৮ সালে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জ্বালানি তেলের সংকট নেই তাই দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না। এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে বলে আশাবাদী মন্ত্রী। তিনি জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।…
দিনাজপুর প্রতিনিধি আগামী ৫ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘উজান থেকে যখন পানি আসে তখন নদীর পাশের মানুষ ও পশুর ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি নষ্ট হয়। খাল খননের পর বর্ষার সময়ে অতিরিক্ত পানি ধরে রাখব। উজান থেকে নেমে আসা পানি ধরে রাখতে পারলে সবাই উপকৃত হবেন।’ সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ায় খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শুষ্ক কিংবা বর্ষা মৌসুমে কৃষকের পানি সরবরাহ করা যেতে পারে। কৃষির উৎপাদন বাড়াতে হবে। এত মানুষের খাবার বিদেশ থেকে আনা সম্ভব…
ছবি সংগ্রহীত কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: লাল বস্তা থেকে বের করা হচ্ছে পেঁয়াজ, অন্য বস্তা থেকে নেওয়া হচ্ছে আলু। পাশে সাজানো সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নারী-পুরুষ মিলে সাদা প্যাকেটে ভরে চলছে একের পর এক পার্সেল তৈরির কাজ। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো বড় আয়োজনের প্রস্তুতি চলছে। কাছে গিয়ে দেখা গেল, এটি কোনো ব্যক্তিগত কর্মযজ্ঞ নয়—এটি মানবিক উদ্যোগে ব্যস্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নিজস্ব কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন হৃদয়ছোঁয়া দৃশ্য। সেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত…
তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে জ্বালানি তেল পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত তিন চারদিন ধরে উপজেলার খুচরা দোকানগুলোতে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় যানবাহন চালকরা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও মিলছে না পেট্রোল, অকটেন। ফলে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও যানবাহন চালাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের সংকটে বিশেষ করে মোটরসাইকেলে চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে অফিস আদালত ও বিভিন্ন কোম্পানি কর্মকর্তা /কর্মচারীদের অফিসে ও মাঠ পর্যায়ে কাজ করাতে চরম অসুবিধায় শিকার হচ্ছেন। বিভিন্ন অফিস, ব্যাংক ও মসজিদে লোডশেডিংয়ে বিদ্যুৎের বিকল্পে জেনারেটর ব্যাবহৃত হলে ও পেট্রোলের অভাবে বন্ধ রয়েছে জেনারেটর। স্থানীয় সূত্রে…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খুন হয়েছেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় দুষ্কৃতিকারীর হাতে শারমিন জাহান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়ার জন্য নিহত শিক্ষার্থীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শারমিন জাহানের চাচা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করছে। এদিকে…
বাকৃবি প্রতিনিধি: সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি হৃদয়বিদারক পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে ছিল এক এতিম শিশুর মায়ের উদ্দেশে লেখা ছোট্ট একটি চিঠি। সংক্ষিপ্ত সেই চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছিল এক শিশুর অভাব, কষ্ট ও নিঃশব্দ আকুতি। চিঠিতে শিশুটি লিখেছিল, “আম্মা, আমারে একটা সাবান দিও। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়া গেছে। ইফতারে বুট-মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু ভালো খাবার আইনো। একটা মশারি আর চাদর দিও, মশা খুব কামড়ায়।” শিশুটির এই সরল অথচ হৃদয়স্পর্শী কথাগুলো মুহূর্তেই অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই পোস্টটি শেয়ার করে সহমর্মিতা প্রকাশ করেন। তবে ভার্চুয়াল সহানুভূতির…