Author: admin

কোটচাঁদপুর(ঝিনাইদহ প্রতিনিধি: ​ঝিনাইদহের কোটচাঁদপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ মালিথাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ​নিহত আলাউদ্দিন কালিগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় চালক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আলাউদ্দিন কালিগঞ্জের ঈশ্বরবা গ্রামের খোকন মিয়ার ইটভাটা থেকে একটি নাটা হাম্বার (ট্রলি) যোগে ইট নিয়ে বড়বামনদহ এলাকায় যান। ইট আনলোড শেষে পুনরায় কালিগঞ্জে ফিরে যাওয়ার পথে বড়বামনদহ মালিথাপাড়ার একটি অরক্ষিত ছোট রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে খুলনা অভিমুখী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়। এসময় ২১জনকে যাকাতের টাকা প্রদান করা হয়। জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে ২৫ কার্টুন বা ২০০ কেজি খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। স্বল্প পরিমাণে আসা এই খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে শনিবার খেজুর ও যাকাতের টাকা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের ফল বাজারে মূল্যতালিকা না রাখায় তিনটি মুদি ও ফলের দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত কোটচাঁদপুর পৌর শহরস্থ ফল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তিন দোকানিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা। এ সময় কোটচাঁদপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন, মোঃ সুজন (৩০), পিতা- হাসান; রিপন (৪৫), পিতা-…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুর জেলা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক হোটেল এবং রেলওয়ে বস্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন, যাদের পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানের বিস্তারিত শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মেজর রোকনুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল ফরিদপুর কোতোয়ালি থানাধীন ২ নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তি এবং শহরের একাধিক আবাসিক হোটেলে তল্লাশি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নির্মূল এবং অনৈতিক কর্মকাণ্ড বন্ধে…

Read More

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রে চেয়েছিলেন এবং সংবাদপত্রের সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন বাকশালের সময় সংবাদপত্রের স্বাধীনতা কে হরন করা হয়েছিল এবং ৪টি পত্রিকা বাদ দিয়ে সবধরনের গনমাধ্যম কে বন্ধ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির সংবাদপত্রের স¦াধীনতার পক্ষে সব সময় কাজ করে থাকে। এই বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় আসে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে এই দেশের সাংবাদিক মহল সাংবাদিকরা এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সবচাইতে উদার ভুমিকা পালন করে বিএনপি। শনিবার (১৪ মার্চ) সন্ধায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত রয়েল প্যালেস (ভিআইপি…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে ৪টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বাদী হয়ে পৃথকভাবে বিএনপি নেতাসহ ৮ জনকে বিবাদী করে মির্জাপুর থানায় মামলা করেছেন।মামলায় অভিযুক্তরা হলেন- ভাতগ্রাম ইউনিয়নের চুয়াত্তর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া,গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সারোয়ার হোসেন ও মনির হোসেন,ছলিমনগর গ্রামের সৈয়দ মাহমুদ জুবায়ের সুপ্রিম ও সৈয়দ জুয়েল,থলপাড়া গ্রামের জলিল,মামুন, ও সজল।জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ও নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।মাটি কাটা ও ড্রাম ট্রাক চলাচলে এলাকার জমি ও…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত আহ্বায়ক মনির সরদার (৩৫) আদালতে নেওয়ার পথে পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। রোববার (১৫ মার্চ) দুপুরে উজিরপুর মডেল থানা পুলিশ তাকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় মনির সরদার পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনাস্থলে তার কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করে। গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (১৫ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৯টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করেছে। দুপুর ১২টায় এটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে যাবেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস। গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান করেছেন রাষ্ট্রপতি। এখানে সংস্কার পরিষদ বলতে কিছু নেই। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়নের কথা বলছে আগে সংশোধনী আনতে হবে। রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেয়ার আগে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পর্বে…

Read More

ছবি সংগ্রহীত  মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ফরিদপুরের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তরুণ সমাজ। আজ শহরের ১০ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তরুণ সমাজসেবক মাহমুদুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানের মূল আকর্ষণ: অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন: “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যে নিহিত। তরুণদের এই মানবিক প্রয়াস…

Read More