Author: admin

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর  বদলগাছীতে প্রতিবেশী মোহসিন আলীর  লালসার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের ভগবানপুর গ্রামে, ভুক্তভোগী শিক্ষার্থীর গ্রাম সম্বন্ধে দাদা হয় সেই ধর্ষণ কারী, সেই সেই ধর্ষণকারী মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। গ্রাম সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন…

Read More

খুবি প্রতিনিধি: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিথিলা জামান নিভার দ্বিতীয় উপন্যাস ‘মাতাল প্রেমসন্ধি’। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৮ ব্যাচের এই সাবেক শিক্ষার্থীর নতুন এই গ্রন্থটি ঘিরে পাঠকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।মেলায় নবকথন প্রকাশনের ২৩৮, ২৩৯ ও ২৪০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর আগে ২০২৫ সালের বইমেলায় ছায়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল নিভার প্রথম বই ‘বালিকা বসন্তের ন্যায়’। বইটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা জামান নিভা বলেন: “আলহামদুলিল্লাহ, পাঠকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। বই নিয়ে অভিজ্ঞতা সবসময়ই দারুণ। ব্যক্তিগত ব্যস্ততায় দুর্ভাগ্যবশত এবার বইমেলায় সশরীরে উপস্থিত হতে পারিনি, তবে আমার প্রতিনিধি হিসেবে মেলায় বই উপস্থিত আছে। যা…

Read More

নওগাঁ প্রতিবেদক, নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি পরিবারের মধ্যে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি ছাগল ও পাঁচটি ফ্লোর ম্যাট দেওয়া হয়। শনিবার বেলা ১১টার দিকে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়ন’ শীর্ষক সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠান ব্লোমিং বিউটি বাই মুন ও একটি জ্বালানি বিক্রয় প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফেসবুক পেজে ভাইরাল খ্যাত কসমেটিকস আউটলেট ব্লোমিং বিউটি বাই মুন-এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযানকালে দেখা যায়, কিছু দেশীয় কসমেটিকস পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এছাড়া বেশ কিছু পণ্যের বৈধ কাগজপত্র ও ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ও ঘাটাইলের জনপ্রিয় ১লাখ ফলোয়ারের পেইজ ঘাটাইল টাইমসের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পৌরসভার দক্ষিণ পাড়া বিশিষ্ট ব্যবসায়ী বায়োজিদ খানের বিল্ডিংয়ে সিনিয়র সাংবাদিক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েবের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল কমিশনার শাহাদত হোসেন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান মিয়া,উপজেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলাল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল বিশ্ববাসী,ঘাটাইল প্রেসক্লাবে…

Read More

কুবি প্রতিনিধি : পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল প্রসাশনের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে। ঈদের দিন দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটিতে যারা হলে অবস্থান করবে, তাদের নামের তালিকা প্রস্তুত করার জন্য আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) বিকাল ৫টার মধ্যে হলের নতুন অংশের গেইটে রাখা নির্দিষ্ট খাতায় নিজেদের নাম লিপিবদ্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।। হল প্রসাশন জানায়, ঈদের সময় বাড়ি না ফেরা শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে…

Read More

বাকৃবি প্রতিনিধি: জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি এবং অপচয় রোধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্টিকার সাঁটানো কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে শাখা ছাত্রদল। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে ক্যাম্পাসজুড়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রচারণায় ব্যবহৃত স্টিকারগুলোতে ‘ক্যাম্পাসে গড়ি নতুন রীতি, অপচয় নয়, সাশ্রয় নীতি’, ‘হল থেকে শুরু হোক পথ, বিদ্যুৎ সাশ্রয় হোক সবার শপথ’, ‘ক্যাম্পাসের প্রতিটি প্রাণ, বিদ্যুৎ সাশ্রয়ে রাখুক অবদান’ এর মতো বিভিন্ন সচেতনতামূলক স্লোগান স্থান পেয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, অনুষদ, একাডেমিক ভবনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্টিকার ও পোস্টার লাগানো হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি,…

Read More

ছবি সংগ্রহীত লাইফস্টাইল ডেস্ক একে অফিসে কাজের চাপ, তার ওপর অতিরিক্ত চিন্তা, উৎকণ্ঠা ও সম্পর্কে টানাপোড়েন—সব মিলিয়ে যেন তালগোল পাকিয়ে গেছে। সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটে। রাতেও ঠিকমতো ঘুম হয় না। আত্মবিশ্বাস ক্রমাগত দিন দিন নিচের দিকে নামছে। উদ্বেগ, অবসাদ, হতাশা মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে আছে। চোখ-মুখ বসে গেছে, একদম জেল্লা নেই। শরীরেও ক্লান্তি-দুর্বলতা ডেকে আনছে। আর ত্বক ও চুলের ওপর যে প্রভাব ফেলছে তা বলে বোঝানো যাবে না। স্পষ্ট বোঝা যায়, অত্যধিক মানসিক চাপের মধ্যে রয়েছেন। মনের ওপর চাপ তৈরি হলে তার প্রভাব ত্বকেও পড়ে। অত্যধিক স্ট্রেসে শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসলের ক্ষরণ বেড়ে যায়।…

Read More

বিনোদন ডেস্ক মার্চ মাসের শেষের দিক দিয়ে শুরু হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার শুটিং। সামনে ঈদুল আযহাকে কেন্দ্র করে শাকিব খান এর রকস্টার আসছে, তবে সিনেমায় তার বিপরীতে কে থাকবেন সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা। এমনকি গুঞ্জন উঠেছিল, পাকিস্তানের এক অভিনেত্রী তার সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে প্রথম থেকেই পরিচালক জানিয়ে ছিলেন, সিনেমার গল্প যেহেতু দেশীয় প্রেক্ষাপটে তৈরি, তাই নায়িকাও দেশেরই একজন হবেন। সর্বশেষ খবর অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাবিলা নূর। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেই…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস। শুক্রবার (১৩ মার্চ) রাতে সন্ধ্যার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে ইয়াসির আব্বাস বলেন, ‘আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই। মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত জোরে মাথা ব্যাথা করে। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরি। ধরার পর আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। তিনি আসতে চাচ্ছিলেন না। কিন্তু প্রচণ্ড মাথা ব্যাথার কমপ্লেনটা করছিলেন আরকি।’…

Read More