- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান। এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা বলেন, বুধবার ইফতারে পানি খাওয়ার সময়ই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমানে মেডিকেল বোর্ড এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সমাজ কল্যাণ এবং…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠকে সভাপতি এবং শাহরিয়ার হোসেন হাবিলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জুলাই যোদ্ধা কমিটি গঠন করা হয়েছে। জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘Warriors of July’ নীলফামারী এর কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলা কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনটির নবগঠিত জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিল বলেন,”দেশের অন্যান্য জেলার ন্যায় নীলফামারীতেও ‘Warriors of July’ জেলা কমিটি ঘোষনা করেছে। কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে গণ্য করায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এদিকে, সংগঠনটির নবগঠিত সবাপতি মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ জানান, “সংগঠনের কার্যকম গতিশীল করার জন্য আমাকে জেলা সভাপতি হিসেবে গণ্য করা হয়েছে এজন্য আমি সংগঠনটির অন্যান্য…
আলামিন খান জাবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-র উদ্যোগে, হল সংসদ নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী এবং শহীদ সালাম বরকত হল সংলগ্ন নতুন মাঠে, এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক…
কয়রা (খুলনা) প্রতিনিধি যে বাড়িতে কাল পর্যন্ত ছিল বিয়ের উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। নববধূকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছিলেন শ্বশুরবাড়ির স্বজনেরাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়া হলো না আর, পথেই দুর্ঘটনার শিকার হয়ে ফিরলেন লাশ হয়ে। এক সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল ১৪টি প্রাণ, যার মধ্যে রয়েছেন নববধূসহ একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার নববধূ মিতুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১১) এবং মিতুর দাদি রাশিদা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে যান তারা। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন স্পিকার-ডেপুটি স্পিকার। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম…
নওগাঁ নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজয় টিভির মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং বাংলা টিভি আশরাফুল নয়ন ও এখন টিভির আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের একটি হোটেল এর মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মেঃ কায়েস উদ্দিন, ফরিদুল করিম তরফদার, খন্দকার আব্দুর রউফ পাভেল, আশরাফুল ইসলাম নয়ন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের জন্য ডিজেল সরবরাহের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের জ্বালানির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের ডিজেলের প্রাপ্যতা, শোধন ক্ষমতা এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করা হবে। তিনি জানান, ভারত প্রতিবেশী দেশগুলোতে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানির অন্যতম বড় সরবরাহকারী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ডিজেল সরবরাহের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে এবং বিষয়টি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ২০০৭ সাল থেকে আসামের নুমালীগড়…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের “ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১)…