Author: admin

চাঁদপুর প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই-বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব স্ব বোর্ডে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এহছানুল হক মিলন বলেন, কয়েক ধাপে যাচাই-বাছাই করে উপযুক্ত ব্যক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কি না সেটা আমরা দেখার চিন্তা…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুরে তাহমিনা আক্তার তানিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শহরের দয়াময়ী মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতশত মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা তানিয়া হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তারা তানিয়াকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং অভিযোগ করেন যে, খুনি অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বক্তারা অনতিবিলম্বে আসামির বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির…

Read More

বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে পন্যবাহী দু’টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুইজন। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, পন্য বোঝায় দু’টি ট্রাক অভার ট্রেকিং করতে গিয়ে পাবনাগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৫৭৯৭) কে পেছন থেকে স্ব-জোরে ধাক্কা দেয় খুলনাগামী অপর  ট্রাক (যশোর-ন-১১-১২২৮)। এতে খুলনাগামী ট্রাকের হেলপার জামাল সরদার (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন নুরুল্লাপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে। এসময় ট্রাকের চালকসহ দুইজন আহত হয়।বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে, নিহতের স্বজনরা তাকে সনাক্ত…

Read More

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ কামরুল হাসান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ জেলায় যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। নবযোগদানকৃত পুলিশ সুপারকে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। দায়িত্বভার গ্রহণের পর মোহাম্মদ কামরুল হাসান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি জেলার বিভিন্ন থানা ও ইউনিটের অফিসার ইনচার্জদের সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নতুন পুলিশ সুপার…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধঃ ​সুনামগঞ্জের ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, চুনাপাথর ছাতকের অন্যতম প্রধান ও প্রাচীনতম ব্যবসা। এই ব্যবসা শুধু স্থানীয় অর্থনীতি নয়, বরং দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ​শুক্রবার (১৩ মার্চ) ছাতক কিবরিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ফাইনান্স সেক্রেটারি আলী আমজাদ নাজমুল হাসান জুয়েল এর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী। ​প্রধান অতিথির বক্তব্য ও ব্যবসায়ীদের আশ্বাস ​প্রধান অতিথি কলিম উদ্দিন…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মিলন সিকদার (৩৫) ও মো. মামুন সিকদার (৪৫)। মামলায় পলাতক অন্য আসামিরা হলেন—মাওদুদ সিকদার মনু (৩৫), মানিক দে (৩০) ও জাকির হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজারের কাচামাল ব্যবসায়ী মো. আল আমিন (২৮) রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। তিনি নৈকাঠি এলাকার বাসিন্দা এবং মোকছেদ আলী হাওলাদারের ছেলে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা…

Read More

তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলীতে যৌতুকের জন্য গৃহবধূ আছিয়া আক্তার হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়। এতে ওই এলাকার ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এরআগে, এ ঘটনায় শনিবার (০৭ মার্চ) তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আছিয়া আক্তারের পিতা মোঃ মজিবর জোমাদ্দার। এ মামলায় নিহতের স্বামী মোঃ ফরহাদ পহলান (৩০), শশুর আঃ রব পহলান (৬০), শাশুড়ি মোসাঃ ফাতেমা বেগম (৫০), মোসাঃ আয়েশা বেগম ও মোসাঃ আরিফাসহ (২৮), অজানতনামা ২-৩ জনকে আসামি করা হয়।…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ১ নং ওয়াড় বাকগ্রামে মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার (১৩মার্চ ) সকাল ১০ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও আলকরার বাকগ্রাম মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাকগ্রাম নিম্ন আয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়েছে। জানা যায় মুরহুম হারুন ফাউন্ডেশনের উদ্যোগে দেশি ও প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষদের সহযোগিতা করে আসছে।। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেশকয়েকটি পরিবারের মঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুরহুম হারুন ফাউন্ডেশন। ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। সংগঠনটির দাবি, তিনি নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে বক্তব্য দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এ ঘটনায় তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। শুক্রবার (১৩ মার্চ) জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১১ মার্চ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজিত টকশোতে অংশ নিয়ে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর আওতায়…

Read More

খুবি প্রতিনিধি : অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গবেষক সাইফুল্লাহ মুনছুরের প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলার দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। সাইফুল্লাহ মুনছুর বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ইউজিসির পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত আছেন। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যে তার এই আত্মপ্রকাশ পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। কাব্যগ্রন্থটির শিরোনাম ‘তোমার শহরে কারফিউ’ হলেও কবি এখানে কারফিউকে কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ রাখেননি। তার মতে, কারফিউ শুধু শহরে নয় কখনো নেমে আসে মানুষের হৃদয়ের…

Read More