- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলীতে যৌতুকের জন্য গৃহবধূ আছিয়া আক্তার হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন হয়। এতে ওই এলাকার ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এরআগে, এ ঘটনায় শনিবার (০৭ মার্চ) তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আছিয়া আক্তারের পিতা মোঃ মজিবর জোমাদ্দার। এ মামলায় নিহতের স্বামী মোঃ ফরহাদ পহলান (৩০), শশুর আঃ রব পহলান (৬০), শাশুড়ি মোসাঃ ফাতেমা বেগম (৫০), মোসাঃ আয়েশা বেগম ও মোসাঃ আরিফাসহ (২৮), অজানতনামা ২-৩ জনকে আসামি করা হয়।…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ১ নং ওয়াড় বাকগ্রামে মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার (১৩মার্চ ) সকাল ১০ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও আলকরার বাকগ্রাম মুরহুম হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাকগ্রাম নিম্ন আয়ের মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়েছে। জানা যায় মুরহুম হারুন ফাউন্ডেশনের উদ্যোগে দেশি ও প্রবাসীদের সহযোগিতায় বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষদের সহযোগিতা করে আসছে।। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেশকয়েকটি পরিবারের মঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মুরহুম হারুন ফাউন্ডেশন। ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার একটি টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। সংগঠনটির দাবি, তিনি নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে বক্তব্য দিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। এ ঘটনায় তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। শুক্রবার (১৩ মার্চ) জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১১ মার্চ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজিত টকশোতে অংশ নিয়ে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর আওতায়…
খুবি প্রতিনিধি : অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গবেষক সাইফুল্লাহ মুনছুরের প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলার দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। সাইফুল্লাহ মুনছুর বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ইউজিসির পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত আছেন। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যে তার এই আত্মপ্রকাশ পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। কাব্যগ্রন্থটির শিরোনাম ‘তোমার শহরে কারফিউ’ হলেও কবি এখানে কারফিউকে কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ রাখেননি। তার মতে, কারফিউ শুধু শহরে নয় কখনো নেমে আসে মানুষের হৃদয়ের…
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার ছিল না। ১৭ বছরের জঞ্জাল বিএনপি সরকারকে পরিষ্কার করতে হবে। বর্জ্য আবর্জনা পরিষ্কার আমাদের করতে হচ্ছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দখলমুক্ত করা হবে খাল। এ খাল খনন কার্যক্রম শুরু হলে বিশেষভাবে সহযোগিতা করতে হবে সচেতন মহলকে। দেশপ্রেমিক সরকার হিসেবে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। তিনি বলেন, ১৬ মার্চ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কাহারোল উপজেলার বলরামপুরে প্রায় সাড়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান। এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা বলেন, বুধবার ইফতারে পানি খাওয়ার সময়ই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। বর্তমানে মেডিকেল বোর্ড এর তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সমাজ কল্যাণ এবং…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠকে সভাপতি এবং শাহরিয়ার হোসেন হাবিলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জুলাই যোদ্ধা কমিটি গঠন করা হয়েছে। জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত ও সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘Warriors of July’ নীলফামারী এর কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলা কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনটির নবগঠিত জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার হাবিল বলেন,”দেশের অন্যান্য জেলার ন্যায় নীলফামারীতেও ‘Warriors of July’ জেলা কমিটি ঘোষনা করেছে। কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে গণ্য করায় আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। এদিকে, সংগঠনটির নবগঠিত সবাপতি মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ জানান, “সংগঠনের কার্যকম গতিশীল করার জন্য আমাকে জেলা সভাপতি হিসেবে গণ্য করা হয়েছে এজন্য আমি সংগঠনটির অন্যান্য…
আলামিন খান জাবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-র উদ্যোগে, হল সংসদ নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী এবং শহীদ সালাম বরকত হল সংলগ্ন নতুন মাঠে, এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক…
কয়রা (খুলনা) প্রতিনিধি যে বাড়িতে কাল পর্যন্ত ছিল বিয়ের উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কান্নার রোল। নববধূকে বরণ করে নিতে সব প্রস্তুতি সেরে রেখেছিলেন শ্বশুরবাড়ির স্বজনেরাও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়া হলো না আর, পথেই দুর্ঘটনার শিকার হয়ে ফিরলেন লাশ হয়ে। এক সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল ১৪টি প্রাণ, যার মধ্যে রয়েছেন নববধূসহ একই পরিবারের তিনজন। বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার নববধূ মিতুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১১) এবং মিতুর দাদি রাশিদা…