- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”এ প্রতিপাদ্যে সামনে রেখে আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ)উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মহড়ার আয়োজন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মাসুম । এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মো. জাফর আরিফ চৌধুরী।মহড়ায় নেতৃত্ব দেন আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.হানিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে সেখানে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে মুখ থেঁতলে হত্যা করা হয়েছে।…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্ট ফরিদপুরে সামান্য কাপড় শুকানোকে কেন্দ্র করে চাঞ্চল্যকর জুয়েল (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ভোররাতে রাজধানীর উত্তরা এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মোঃ শাহনেওয়াজ (২৩), মোঃ সিফাত শেখ (১৯) এবং মোঃ কামাল শেখ (৪৫)। তারা সবাই ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট এলাকার বাসিন্দা। ঘটনার নেপথ্যে যা ছিল র্যাব সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভিকটিম জুয়েলের বাড়ির পাশে রাস্তায় কাপড় শুকানো নিয়ে প্রতিবেশী মনি বেগমের সাথে তার বাগ্বিতণ্ডা হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: “চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে ৩০০টি অসহায় পরিবারের মাঝে ফ্রি ইফতার বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার গুড়পাড়া, বকশিপুর, জগদ্বিশপুর ও কুল্যাগাছা এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষ ও পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির ৩০ জন সদস্য ও ২ জন পরিচালকের সহযোগিতায় প্রতিবছর এ ধরনের মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেকেই আর্থিক সহায়তা দিয়ে অংশগ্রহণ করেন। ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক রোকনুজ্জামান, সহকারী পরিচালক নাহিদ বিশ্বাস, সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক এসকে রাকিব, সহ-সভাপতি ইন্তাদুল…
মো. লিখন ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বিএনসিসি প্লাটুনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) ডরমিটরিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি বাকৃবি প্লাটুনের ব্যাটালিয়ন ট্রেনিং অ্যান্ড ফিল্ড অফিসার (BTFO) ও গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক লেফটেন্যান্ট এ.কে.এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম । অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি শিক্ষার্থীভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় নিম্ন আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান যে, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এই সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে উপকারভোগীরা তাদের পছন্দ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সম্মতি ছাড়াই তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন। সম্প্রতি গণমাধ্যমে এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। এ পদে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সেটি মূলত প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান জামায়াত আমিরের…
আলামিন খান জাবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওসমান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং জাবি…
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা কারাগারের আয়োজনে গতকাল সোমবার সকাল ১১ টায় নতুন জেলখানা পাড়া এলাকায় জামিয়া রহমানিয়া আজিজিয়া এতিমখানার ১৫ শিশুদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মোঃ মহিউদ্দীন হায়দার অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কারাগারের জেলার মোঃ ইব্রাহিম ও এতিমখানার সুপার হাফেজ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিল ৯০ কেজি চাল,৩০ কেজি আটা,১৫ কেজি ডাল,১০ কেজি ছোলা ও ১০ কেজি চিড়া। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনের দিকনির্দেশনায়…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিবাদ্যকে সামনে নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে এগারটায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন,কৃষি অফিসার রাকিব আল রানা, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির,শিক্ষা একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ, মধুপুর…