Author: admin

বিনোদন ডেস্ক একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে ঈদে দর্শকদের সামনে আসছেন পারসা ইভানা। রেজাউর রহমান পরিচালিত এ ওয়েবফিল্মের ট্রেইলারে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গেছে ইভানাকে। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই। গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরা তাদের জীবনের বাস্তবতায় বুঝতে পারে না যে কী করবে। সুখ তাদের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার বিপরীতে। ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেইসঙ্গে পরিবার ও সমাজের চাপ—সব মিলিয়ে চলতে থাকে গল্প। ইভানা…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা ৩টায় উত্তর বেদকাশী ইউনিয়নের জালালীপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথের বাড়ি থেকে মোজাম শেখের বাড়ি পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। “Nature Based Adaptation towards Prosperous and Adept Lives & Livelihoods in Bangladesh (NABAPALLAB/নবপল্লব)” প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে নবপল্লব প্রকল্প (সিএনআরএস), কয়রা। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৪২ হাজার ২৩৬ টাকা। প্রকল্পটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা CARE-এর নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের মাধ্যমে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতার মধ্যে জ্বালানি সহায়তা চেয়ে ভারতকে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়ার প্রসঙ্গে জবাবে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি আমাদের অর্থনৈতিক সহযোগিতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  চলমান সংঘাত বন্ধে অবশেষে রাজি হয়েছে ইরান। তবে এজন্য তিনটি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এই শর্তগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এসব শর্তের বিষয়ে তাদের অবস্থান অনড়। বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান। এক্স-এ পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ানের মতে, বর্তমান এই সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পল্টন মডেল থানার ওসি মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। ওই দিন বিকালে ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে তাদের…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মোঃ আব্দুর রহিম আজ দুপুরে এ আদেশ প্রদান করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।অপরাধ প্রমানিত না-হওয়ায়খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে শালবন ক্রিয়েশনের পক্ষ থেকে বিকেলে শালবন ক্রিয়েশন কার্যালয়ে মধুপুরে সামাজিক উন্নয়ন ও সমাজে বিভিন্ন ধরনের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ হাবিব নিশো নামে এক যুবককে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। হাবিব নিশু উপজেলার আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। মধুপুরের ইতিহাস,ঐতিহ্য ও মধুপুর গরাঞ্চলের সৌন্দর্য সহ প্রকৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নির্মাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারনে কন্টেনক্রিয়েটর মাহিন ইসলাম পরানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। মাহিন ইসলাম পরান অরণখোলা ইউনিয়নের ভুটিয়া গ্রামের হাবিবুর রহমান এর ছেলে। শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময়ে অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন ওবায়দুল্লাহ অন্যন মধ্যে উপস্থিত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মর্যাদার আসন লাভ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি অনুসরণ করেই বেগম খালেদা জিয়া দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেছেন। সেই নীতির মূল ভিত্তি ছিল—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে শুরু করে…

Read More

পঞ্চগড় প্রতিনিধিঃ খাদেমুল ইসলাম! তেতুলিযা  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তেতুলিয়া র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষ সচেতন মুলক   মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় তেতুলিয়া উপজেলা পরিষদের মাঠে তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি তেতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন । মহড়ায় নেতৃত্ব দেন তেতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত)…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও…

Read More