- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং ইতোমধ্যে বেআইনি গ্রেপ্তার ও মামলা বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে ‘সকল নারী ও বালিকার জন্য অধিকার, বিচার ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণ, মানবাধিকার ও নারীর অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যেই বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে। সেজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে। এর আগেও, বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশ…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, “আমাকে স্যার বলবেন না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই মিলে আমরা একই পরিবারের সদস্য। সবাই মিলে উজিরপুর ও বানারীপাড়াকে একটি সুন্দর, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।” সোমবার (৯ মার্চ) বিকেল ৪টায় উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি আরও বলেন, আপনাদের সবার সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক…
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেন, “আমি বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না যে আমি অনেক বড় কিছু। আমি আপনাদেরই সন্তান। যখন খুশি তখন ডাকবেন। কোটচাঁদপুর-মহেশপুরের মানুষ কখনো ভাববেন না আমি আপনাদের নই। অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকবো। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি বলে এ অঞ্চলের…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহ্যবাহী কোলা বাজারে চলাচলের অনুপযোগী রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় কোলা বাজারের তিন মাথা মোড়ে ‘রজনীগন্ধা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সিএনজি মালিক সমিতির চেইন মাস্টার ফিরোজ হোসেন বলেন, বাজারের প্রায় ২০০ ফুট রাস্তার সংস্কার কাজ চলছিল। কিন্তু এর মধ্যে মাত্র ১২ ফুট জায়গা নিয়ে মালিকানা সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হওয়ায় গত দুই বছর ধরে ঠিকাদারি কাজ বন্ধ রয়েছে। বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. পাপ্পু হোসেন, ক্ষোভ প্রকাশ করে বলেন কোলা বাজার থেকে…
ঝালকাঠি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। একই সঙ্গে ভারতে গ্রেপ্তার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সোমবার (৯ মার্চ) দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহতের বোন মাসুমা হাদি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে প্রকাশ্য দিবালোকে শহিদ শরিফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায় শুটার ফয়সাল করিম…
মোহাম্মদ আব্দুন নুর রানা | স্টাফ রিপোর্টার: ফরিদপুর! ফরিদপুর ফরিদপুরের সালথা উপজেলায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ সিরাজ মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণ: রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ মোল্লা ওই এলাকার মৃত আবুল হাসেম মোল্লার ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের বক্তব্য: সালথা থানা সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও একটি বিস্ফোরক মামলার প্রাথমিক তদন্তে সিরাজ মোল্লার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ১০ কিলোমিটার পথ হেঁটে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন। তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন উজাড়ের কারণে বর্তমানে বন্যপ্রাণী মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি এ কর্মসূচি গ্রহণ করেন। বিষখালী নদী সংলগ্ন তিলোত্তমা থেকে চরদুয়ানী, হরিণঘাটা, পদ্মা হয়ে বিভিন্ন এলাকায় রোডমার্চ করে প্রচারণা চালান। পথিমধ্যে তিনি স্থানীয় জনগণের মাঝে বন্যপ্রাণী রক্ষার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং সচেতনতামূলক বার্তা প্রচার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রায়…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশে তামাক ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশের প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ (৩৫ শতাংশ) তামাক ব্যবহার করেন। তামাক প্রতিদিন কেড়ে নেয় গড়ে ৫৪৮টি প্রাণ, পঙ্গুত্ব বরণ করে অসংখ্য মানুষ। তামাকের আর্থিক ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে গৃহীত না হলে তামাকের ক্ষয়ক্ষতি ক্রমশ বাড়তেই থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞগণ। আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রমে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও…
স্পোর্টস ডেস্ক বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে গেল বছর নিয়োগ পান মোহাম্মদ আশরাফুল। শুরুতে দুই সিরিজের জন্য নেওয়া হলেও পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়। তার চুক্তি বাড়ানো হয়েছে। আগামী ১ বছর জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে চুক্তি হলো আশরাফুলের। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে আশরাফুলের। পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার…