Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামন হতে ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির মামলার আসামী গ্রেফতারসহ রহস্য উদঘাটন করেছেন মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুর অনুমান আড়াই টার দিকে মধুপুর পৌরশহরের বানী সিনেমা হলের সামনে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর হতে একটি ব্যাটারী চালিত ইজিবাইক (অটো) চুরির ঘটনা ঘটে। উক্ত ইজিবাইক ( অটো) অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। জানা যায়, চুরির ঘটনার পর পরই অটোর মালিক মোঃ আলামিন হোসাইন বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার, (মধুপুর…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার আলফাডাঙ্গা (ফরিদপুর): বর্ষা আসতে এখনো দেরি, অথচ ফাল্গুনের শেষে আচমকাই রুদ্রমূর্তি ধারণ করেছে মধুমতি। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। গত শুক্রবার দিবাগত রাতের আকস্মিক এই তাণ্ডবে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে দুটি পরিবারের শেষ সম্বল—তাদের মাথা গোঁজার ঠাঁই। চিরচেনা ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখন দিশেহারা দুই পরিবার। মুহূর্তেই নিঃস্ব দুই পরিবার স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে কৃষ্ণপুর গ্রামের সোহাগ শেখ ও মনা মিয়া শেখের বসতভিটা চোখের পলকে নদীতে তলিয়ে যায়। ঘরবাড়ি ও আসবাবপত্র সরানোর সুযোগটুকুও দেয়নি রাক্ষুসে মধুমতি। নিঃস্ব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  বিএনপির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান। রোববার (৮ মার্চ) ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদ্‌যাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ডা. জুবাইদা এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার…

Read More

ঢাকা কলেজ প্রতিনিধি ঢাকা কলেজে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের’ (কুইন আইল্যান্ড) এর কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টি‌তে হিসাববিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী হাবিব হাওলাদার সিহাবকে সভাপতি এবং সমাজবিজ্ঞান  বিভা‌গের শিক্ষার্থী আল আমিন শান্তকে সাধারণ সম্পাদক হি‌সে‌বে নির্বাচিত করা হ‌য়ে‌ছে। গতকাল শনিবার ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও  উপদেষ্টামণ্ডলীরা এ কমিটির অনুমোদন দেন। প্রধান উপদেষ্টা হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন, অন্যান্য উপদেষ্টারা হলেন জাহিদুল ইসলাম সিহাব, মো. রুবেল, হাবিবুর রহমান আকাশ, রিপন মোল্ল্যা, এস এম রাসেল, হাসনাইন রাব্বি, ফুয়াদ, মাকসুদুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন।  এ বিষয়ে ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণের…

Read More

স্পোর্টস ডেস্ক  আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মূলত, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলোয়াড়দের নিরাপত্তা এবং ভ্রমণ ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আফগানিস্তান এই প্রথমবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে (হোম সিরিজ হিসেবে আমিরাতে) স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল। সূচি অনুযায়ী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর মহাদেবপুর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  জাহান্সীপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলের আয়োজন করেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদেবপুর উপজেলা শাখা। এই কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সহকারী অঞ্চল প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চল। নওগাঁ জেলা শুরা সদস্য ও আমীর,আব্দুল আজিজ সুমন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ৪৭ নওগাঁ-২ এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর জামায়াতে ইসলামী এর সাংগঠনিক সম্পাদক,মাওলানা মাহফুজুর রহমান সহ অধ্যাপক রফিকুল ইসলাম বায়তুল মাল ,…

Read More

মোস্তাফিজুর রহমান আপেল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: পবিত্র বদর দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় কোটচাঁদপুর মডেল মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর আদর্শ থানা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম, কুশনা ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয়…

Read More

নাটোর প্রতিনিধি:বড়াইগ্রামের সন্তান সাংবাদিক তানিউল করিম জীম বর্তমানে ভারতের কলকাতার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সে উপজেলার জোয়ারী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত: রেজাউল করিমের বড় ছেলে।প্রত্যক্ষদর্শী ও জীমের সহযাত্রী ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকার এক মুসলিম যুবক জানান, গত ১লা মার্চ তানিউল করিম জীম ভারতের ব্যাঙ্গালুরু থেকে ফেরার পথে ট্রেন থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। সঙ্গে তার বোনের শশুর চিন্তিত হয়ে পড়েন এবং অন্য যাত্রী এবং রেল পুলিশকে জানান। অনেক খোঁজাখুঁজির পর দীর্ঘ ৯ ঘণ্টা পরে ট্রেনের টয়লেট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় স্ট্রোক জনিত কারণে তিনি ট্রেনের টয়লেটে অচেতন…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওসার রাঢ়ীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় ঢাকা–বরিশাল মহাসড়কের সোনার বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আয়োজক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কাওসার হোসেন। এ সময় বক্তব্য রাখেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম এবং উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক…

Read More