Author: admin

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: জাতিসংঘ ঘোষিত মানুষের অধিকার বাস্তবায়নের প্রত্যয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (ABF)’ উপজেলা কমিটির ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্থানীয় পৌর পাঠাগার (এম এ ওয়াদুদ স্মৃতি মিলনায়তন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার সায়েম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয়…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেল কারাগারে অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের (৫১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল চারটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গুরুতর দেখে জামিনে মুক্তির মাত্র কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়। মৃত হারুন অর রশিদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা কৃষক লীগেরও সদস্য ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাগারে যান। গত বুধবার…

Read More

পাথরঘাটা প্রতিনিধি ‎ ‎বঙ্গোপসাগরে (ট্রলিং) নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ বরগুনার ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। ‎ ‎গত বুধবার (৪ মার্চ) বিকেলে বরগুনার পাথরঘাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। ‎ ‎বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে জব্দ তিন বোটসহ ৩৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আর বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নিলামে অন্যথায় এতিমখানায়ও দেওয়া হতে পারে। ‎ ‎গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নুহু মিয়া (২৫), পিতা-মোঃ নুরুল আলম হাওলাদার, সাং-বাদুরতলা, ২। মোঃ…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০-এর অধিক শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অংশীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক রাশেদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. সোহেল আকন নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহেব হোসেনকে পরাজিত করে বিজয়ী হন। সহ-সভাপতি পদে মো. হারুন আর রশীদ তার প্রতিদ্বন্দ্বী মো. খান শহিদুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শ্যামাইকান্দি এলাকার মৃত তেলুমিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং ভৈরব উপজেলার শ্রীমতিচর এলাকার কালু গাজীর ছেলে মো. জাদু মিয়া (৪৬)। তবে অভিযানের সময় তাদের সহযোগী নবী…

Read More

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধিঃ বৃহস্পতিবার বেলা ১১ টায় গাড়িতে করে ধামইরহাট উপজেলা সদরের গুরুত্বপূর্ণ আমাইতাড়া মোড় অতিক্রম করছিলেন নওগাঁ -২ আসনের জামায়াতের নবনির্বাচিত এমপি এনামুল হক। হঠাৎ তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে রোদে পুড়ে ঘর্মাক্ত শরীরে জুতা মেরামত করছেন ধামইরহাট পৌর এলাকার ফার্শিপাড়া গ্রামের বাসিন্দা বিপুল দাস। বিপুল দাসের কাজের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে তাকে বৃহৎ আকারের একটি ছাতা উপহার দেন জামায়াতের এই এমপি। কিছুক্ষণের জন্য উপস্থিত সবাই অবাক হলেও একজন এমপির এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। নবনির্বাচিত এমপি এনামুল হকের সাথে সরাসরি কথা বললে তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী যে চেতনা আমি সেটাকে ধারণ করি, সমাজের সকল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালনের সুবাদে বেইলি রোডের ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এ বসবাসের স্মৃতি রোমন্থন করে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শফিকুল আলম। শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেইলি রোডের ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’-এর স্মৃতি রোমান্থন করে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বিদায়, বেইলি রোড। তুমি আমার জীবনের এক রোমাঞ্চকর যাত্রার সাক্ষী হয়ে আছো। বেইলি রোডের ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’ ভবনের পঞ্চম তলায় থাকতাম আমি। যদিও তখন সেখানে কোনো মন্ত্রীরা থাকতেন না। ওই ভবনে থাকতেন কেবল বিচারপতি ও নির্বাচন কমিশনাররা। চারপাশটা খুবই শান্ত ও স্থির মনে হতো। সেখানে সকালটা শুরু হতো পাখিদের কিচিরমিচিরে। আমার ফ্ল্যাট থেকে…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী মো. আরমান চৌধুরীর ‘বাষ্পীভূত রক্তকণিকা’ প্রদর্শনীতে বিশ্বরাজনীতির দ্বিমুখী চরিত্র ও নব্য সাম্রাজ্যবাদের নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। গত সোমবার (২ মার্চ) থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এ প্রদর্শনী দেখানো শুরু হয় যা চলবে ৭ মার্চ শুক্রবার পর্যন্ত। ‘চারু—৫২১’ ও ‘চারু—৫২২’ কোর্সের আওতায় এ প্রদর্শনীতে শান্তির আড়ালে যুদ্ধের নীলনকশা, আধিপত্যবাদ এবং মানবিক মূল্যবোধের সংকটকে শিল্পের ভাষায় উপস্থাপন করা হয়। ‘চারু—৫২১’ কোর্সের শিল্পকর্মে নব্য সাম্রাজ্যবাদ ও নিউক্লিয়ার অস্ত্রের অহং—প্রদর্শনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ কোর্সের তত্ত্বাবধায়ক ছিলেন চারুকলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক শামীম রেজা। শিল্পী তার ধারণায় তুলে ধরেন, গত শতকের…

Read More

নীলফামারী প্রতিনিধি: ঈদ-উল-ফিতরকে টার্গেট করে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে বহু মৌসুমি সেমাই কারখানা। সূত্র বলছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই এসব সেমাই কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছে লাচ্ছা। উৎপাদিত এসব লাচ্ছা বাজারজাত করণে বিধির কোন তোয়াক্কাই করছেন না মৌসুমি সেমাই ব্যবসায়ীরা। সরেজমিনে জেলার সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা এবং সদর উপজেলার কয়েকটি লাচ্ছা উৎপাদনকারী কারখানা পরিদর্শনকালে দেখা যায়, কারখানায় নিয়োজিত শ্রমিকেরা হ্যান্ডগ্লোবস পরিধান ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পাম্প তেলে এসব লাচ্ছা ভেজে অবাধে বাজারজাত করছেন লাচ্ছা ব্যবসায়ীরা। অন্যদিকে, গেল কয়েক দিনে জেলার বিভিন্ন উপজেলায় অনুমোদনহীন অনেক কারখানার মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা উৎপাদন ও বাংলাদেশ…

Read More