- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
প্রতিনিধি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সংবাদ সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। নতুন আহ্বায়ক কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজান উদ্দিন মাসুদ এবং দৈনিক জনকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওমর ফারুক জিলন। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ শেষ হওয়ায় গঠনতন্ত্রের ধারা ৯ অনুযায়ী…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা অনতিবিলম্বে হত্যাকারীর ফাঁসি নিশ্চিত এবং এর নেপথ্যের কারণ বের করার দাবি জানান। এর আগে সকাল ১০টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই’, ‘আমার ম্যাম হত্যা কেনো? প্রশাসন…
ছবি সংগ্রহীত বাকৃবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি গ্যালারিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল আলীম , সংগঠনটির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খানসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি …
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় বিভাগটির সাবেক কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নামে এজহার দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইবি থানায় এজহার দায়ের করেন আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান। জানা গেছে, ফজলুর রহমান বাদে এজাহারে অন্তর্ভূক্ত অন্যরা হলেন— বিভাগটির সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আসমা সাদিয়া রুনা কুষ্টিয়া শহরস্থ কোর্টপাড়া এলাকায় বসবাস করতেন। তার স্বামী ইমতিয়াজ সুলতান কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে চুক্তিভিত্তিকভাবে শিক্ষকতা করেন। সংসার জীবনে তিনি…
আন্তর্জাতিক ডেস্ক ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন, ওমান উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, রণতরীটি হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের সমুদ্রসীমা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইরানের দাবি, ওই রণতরী হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার করতে এগিয়ে এসেছিল। মুখপাত্র বলেন, ড্রোন হামলার পর রণতরীটি দ্রুত সরে যায় এবং সঙ্গে থাকা ডেস্ট্রয়ারসহ ঘটনাস্থল থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে চলে গেছে। এর আগে ১ মার্চও একই রণতরীকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে…
আলামিন খান জাবি প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের হলরুমে এ ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নবীন ও প্রবীণ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৩–২৪ সেশনের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান এবং ২০২৪–২৫ সেশনের সাধারণ সম্পাদক ও জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সভাপতি খাইরুল ইসলাম, সেক্রেটারি তাওফিকুর রহমান , সিনিয়র…
জামালপুর প্রতিনিধি জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জ্বলের ছেলে আকাশ (২০)। তারা হাজরাবাড়ী বাজারে সেলুনের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। আহত কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে…
বাকৃবি প্রতিনিধি – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “ওয়ান হেলথ দৃষ্টিভঙ্গিতে জলবায়ু-স্মার্ট পদ্ধতির মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা (এএমআর) এবং পশুপালন খাতে খাদ্য নিরাপত্তা সুরক্ষা” শীর্ষক একটি কর্মশালা আয়োজিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) – একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) প্রকল্পটিতে অর্থায়ন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ফার্মাকোলজি…
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন ‘বিপিএ স্টুডেন্টস’ উইং অব জাস্ট’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের কনফারেন্স রুম (কক্ষ নং–৪০২) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে কোনো ত্রুটি না পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ১ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আল রায়হান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের…