Author: admin

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ )দুপুর ২টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে উপজেলা জামায়াতের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। তিনি সংগঠনের আদর্শ, নৈতিকতা ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যে তিনি বলেন, আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে নিরলস কাজই একটি সংগঠনকে এগিয়ে নেয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন সুন্দরবনে দস্যুতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড-এর বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত কয়রা উপজেলা ও মোংলা থানা এলাকায় পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় মাটির নিচে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে সুন্দরবনে পুনরায় দস্যু তৎপরতা শুরুর চেষ্টা করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় ফিতা কেটে এ কর্নারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে উদ্বোধনকৃত কর্নারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রন্থাগারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ। কর্নারে মোট ১৭২৭ টি বই স্থান…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সৌহার্দ্য সম্প্রীতির ইফতার মাহফিলে জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলার সৃষ্টি হয়। সোমবার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল ঘিরে বিকেল থেকেই বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামের একজন সাব রেজিস্টার অফিসের নৈশপ্রহরী কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিব ইসলাম উপজেলা সাব -রেজিষ্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী হিসেবে কর্মরত। এবং দেবীগঞ্জ পৌর এলাকার কাচারিপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে বলে জানা যায়। রবিবার (১ মার্চ) ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) বাদী হয়ে থানায় রাকিব ইসলাম কে অভিযুক্ত করে এজাহার দায়ের করলে দুপুরে পুলিশ ওই ঘটনায় আটক করে থানায় নিয়ে আসে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪টায় দেবীগঞ্জ সাব-রেজিষ্টার অফিস বন্ধ থাকার সুযোগে অভিযুক্ত রাকিব জুই(৭) নামের…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ শুরু হয়েছে চলতি বছরের গোলপাতা আহরণ মৌসুম। বন বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (০৩ মার্চ) সকাল থেকে গোলপাতা কাটা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। সুন্দরবনে বছরজুড়েই বিভিন্ন বনজ সম্পদ আহরণের মৌসুম থাকলেও গোলপাতা উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে অন্যতম অর্থকরী সম্পদ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে ঘরের ছাউনি, বেড়া নির্মাণ এবং বিভিন্ন গ্রামীণ কাজে গোলপাতার ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়া বাজারে বিক্রি করেও আয় করেন বাওয়ালীরা। বন বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর প্রায় সাড়ে চারশ’ বাওয়ালী বৈধ পাস-পারমিট নিয়ে গোলপাতা আহরণে অংশ নিচ্ছেন। নির্ধারিত রাজস্ব পরিশোধ ও অনুমতি সাপেক্ষে তারা নির্দিষ্ট…

Read More

বাকৃবি প্রতিনিধি: ​ভারতের একটি ট্রেনের টয়লেট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার মনিপাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ মার্চ ভারতের ব্যাঙ্গালুরু থেকে কলকাতা ফেরার পথে এ ঘটনা ঘটে। ​তানিউল করিম জীম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর থিসিসের শিক্ষার্থী। ​ঘটনার বিবরণ দিয়ে সংশ্লিষ্টরা জানান, গত ২১ ফেব্রুয়ারি মেডিকেল ভিসা নিয়ে তাঁর চাচার সাথে ভারতে যান…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ১ মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ ) বিকালে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামের সামছুল আলমের ছেলে মো. সুমন(২৫) কে এ দন্ডাদেশ দেয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত ও মাদক বিক্রেতা সুমনকে ১ বছর ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাত বছর একত্রে সংসার জীবন যাপন এবং প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মোঃ রাসেল মিয়া। তার পিতা মজিবর রহমান এবং মাতা রাশেদা বেগম। তার স্থায়ী ঠিকানা জেলা টাঙ্গাইল, থানা গোপালপুর, ডাকঘর সাজানপুর, ইউনিয়ন ধবাকান্দি, গ্রাম সুজন বাড়ি (বিদ্যালয় স্কুলের মাঠ সংলগ্ন এলাকা)। ভুক্তভোগী মোছাঃ রুনা বেগমের অভিযোগ, মোঃ রাসেল মিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘ সময় পারিবারিক সম্পর্কের মতো অবস্থায় বসবাস করেন। এ সময় বিভিন্ন অজুহাতে নগদ অর্থ ও স্বর্ণালংকার গ্রহণ করেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হলে সেই সন্তান নষ্ট করানোর জন্য রাসেল মিয়া চাপ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়। জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল সাকিব ব্যক্তি। এ বিষয়ে পরে আসিফ মাহমুদ বলেন,…

Read More