Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চার গুরুত্বপূর্ণ বিভাগের ডিসি পদে পরিবর্তন এনেছে। ডিএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে। রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) এম তানভীর আহমেদকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকারকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে…

Read More

বান্দরবান প্রতিনিধি রূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলা। পাহাড় কন্যা নামেও  পরিচিত এ জেলা । এ জেলার উৎপাদিত ফলমূল দেশের একটি বড় অংশের খাদ্য চাহিদা পূরণ করে। তবে নানা কারণে দিন দিন কমে যাচ্ছে সেই উর্বর ফসলি জমি। এর অন্যতম প্রধান কারণ অনুমোদনহীন অবৈধ ইটভাটা। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় নিয়ম ভেঙে নির্বিচারে পোড়ানো হচ্ছে খড়ি। ফলে একদিকে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে, অন্যদিকে শত শত হেক্টর ফসলি জমি ধ্বংসের পথে। অভিযোগ দিয়েও অনেক ক্ষেত্রে প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এমতাবস্থায় পরিবেশ রক্ষা করতে বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবি’র ১৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার বিকেলে যৌথভাবে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতরে ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ২ লিটার হিসেবে মোট ১৪৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে। জামালপুর র‍্যাব এর কোম্পানি কমান্ডার মেজর লাবীদ জানান, জব্দকৃত এসব তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে ১১০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৩০২ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সম্পাদক রকিবুল ইসলাম রিয়াদসহ নটরডেম কলেজ থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন,’আমরা সবাই জানি, নটরডেম কলেজ সবসময়ই অন্যদের থেকে আলাদা, সেই ঐতিহ্য ধরে রাখতে আমাদেরও সবসময় চেষ্টা করতে হবে ভিন্ন ও অর্থবহ কিছু করার, যা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করবে।ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে নটরডেমিয়ান পরিবারের কার্যক্রমকে আরও সমৃদ্ধ…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের পারলাট বিলে জোরপূর্বক দখল ও বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আলতাফ হোসেন। সোমবার (১ মার্চ) স্থানীয় কোটচাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে একটি সংঘবদ্ধ দখলবাজ চক্রের বিরুদ্ধে তার পৈত্রিক সম্পত্তি দখল ও প্রায় ২৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ তোলেন। লিখিত বক্তব্যে আলতাফ হোসেন জানান, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬, রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে পারলাট গ্রামের চিহ্নিত কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মালিকানাধীন পারলাট বিলের ডোবা জমিতে হামলা চালায়। জমিটির পরিচয়—মৌজা নং ৪৭, সি.এস-০৩, এস.এ-০৪ খতিয়ানভুক্ত সাবেক দাগ নং…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর উপর সংঘটিত ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। একই সঙ্গে অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অমর একুশে পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (কুবি প্রেস ক্লাব) কার্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ১১৫ নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকতায় ইতিবাচক বা নেতিবাচক বলে আলাদা কিছু নেই, যেটা সত্য সেটাই প্রকাশ করতে হবে। তবে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকতার পাশাপাশি নিজের ‘শিক্ষার্থী’ পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতার কথা সবার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। তিনি ২০০৫-১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে, আহমেদিনেজাদ আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। জেরুজালেম পোস্টের তথ্যমতে, উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে আহমেদিনেজাদের বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। তবে, স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১ মার্চ) বাদ আসর ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ইকরার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার আকাশ-বাতাস। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় ইকরার বাবা তার মেয়ের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, অভিনেতা যাহের আলভী এবং তার মায়ের ক্রমাগত মানসিক প্ররোচনা ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য…

Read More

খুবি প্রতিনিধি, ফিরোজ হাসান বাংলাদেশের স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ও জাহাঙ্গীরনগরের মতোও খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষার ফল টিএসসি ( ছাত্র – শিক্ষক কেন্দ্র)। যা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া । খুবির টিএসসি নির্মান কাজ শুরু হয়েছিল ২০২২ সালের দিকে যা এখনো চলমান। অর্থাৎ চার বছর নির্মান কাজ অতিক্রম করলেও এখনো পরিপূর্ণ ভাবে শেষ হয় নি এই ছাত্র – শিক্ষক কেন্দ্র ( টিএসসি)। কিন্তু দৃশ্যমান হয়েছে খুবির এই অত্যাধুনিক টিএসসি নির্মান কাঠামো । দশ হাজার বর্গ মিটার আয়তনে ১২০০ আসন বিশিষ্ট নির্মিত হতে যাচ্ছে খুবিয়ানদের এই মিলনায়তন। এটা শুধু ছাত্র শিক্ষক কেন্দ্র…

Read More