- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জাতীয়তাবাদী রাজনীতির সুদীর্ঘ ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া মোসাঃ নিলুফা ইয়াছমিন খান আজ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত ও সম্মানিত নাম। ৩০ জুন ১৯৬৫ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করা এই সাহসী নারী ছোটবেলা থেকেই আদর্শ, নীতি ও দলীয় চেতনায় বেড়ে উঠেছেন। তাঁর পিতা মৃত হবিবুর রহমান খান ছিলেন শ্রমিক আন্দোলনের একজন সংগঠক ও বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন ফেডারেশন ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। সেই পরিবারেই জাতীয়তাবাদী রাজনীতির বীজ বপন হয় যা পরবর্তীতে নিলুফা ইয়াছমিন খানের জীবনদর্শনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।পারিবারিকভাবে রাজনৈতিক ও সাংগঠনিক পরিবেশে বেড়ে ওঠা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজিদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে। শনিবার বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। এসময় হাবের নেতৃবৃন্দরা ও সদস্যরা উপস্থিত ছিলেন। …
পাথরঘাটা প্রতিনিধি সুন্দরবনে দস্যুদের জিম্মিদশা থেকে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন তিন জেলে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তারা পাথরঘাটায় আসেন। ফিরে আসা জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৬), আব্দুল মন্নানের ছেলে মো. মাহবুব (৩০) ও ইব্রাহিম মোল্লার ছেলে মো. রাজু মোল্লা (২৭)। শনিবার দুপুরে ফিরে আসা জেলেরা প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি সুন্দরবনের কটকা এলাকার হৌলি খালের মধ্য থেকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মাসুম মাঝির ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করে বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। একদিন পর আল আমিন ও…
জামালপুর প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ীয়া পুরাতন ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন এমপি। ইফতারের পূর্বে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায়…
বড়াইগ্রাম, নাটোর থেকে- মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির নির্বাচনের অন্যতম ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড। এই কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য দেয়া হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, মা বা বোন তার নামে ফ্যামিলি কার্ড হবে। এটা একটি সর্বজনীন প্রজেক্ট। পর্যায়ক্রমে এটি আমরা সবাই পাবো, টার্গেট কোন গ্রুপ থাকবে না। শনিবার দুপুরে বড়াইগ্রাম বাইপাস মোড়ে পথসভা শেষে নাটোর সার্কিট হাউজে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, বিগতদিনে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই সকল কার্ড গুলো…
বান্দরবান সদর প্রতিনিধি ভাইস চেয়ারম্যান পদ প্রবর্তন এবং প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের নিচ তলায় একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান। দাবিতে তারা তুলে ধরেন দীর্ঘ ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৩৭ বছর ধরে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জবাবদিহির অভাব তৈরি হয়েছে এবং দুর্নীতি ও অনিয়ম বেড়েছে বলে দাবি করা হয়। সংগঠনের মতে, আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য নির্বাচন নিশ্চিত…
নীলফামারী প্রতিনিধি: ঈদে ঘরমুখী যাত্রীদের আসন সংকট ও যাত্রী পরিবহনে দুর্ভোগ লাঘবে যুক্ত হচ্ছে ১০৬ টি নতুন কোচ। ইতি মধ্যেই ওই কোচ গুলো সংস্কারের উদ্যোগ হাতে নিয়ে পুরোদমে মেরামত কাজ করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। প্রতি বছরের দুইটি ঈদে যাত্রীসেবার কথা চিন্তা করে কোচ মেরামতের উদ্যোগ নেয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। এ বছরেও যাত্রী সেবায় ১০৬টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সৈয়দপুর রেলওয়ে কারখানার একটি সূত্র বলছে, সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি শপে (উপ-কারখানা) ১০৬টি কোচ মেরামতের কাজ চলছে। এরমধ্যে রয়েছে ৬০টি ব্রডগেজ ও ৪৬টি মিটার গেজ। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, “আসন্ন ঈদে এ…
আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এদিকে ইসরায়েলে পাল্টার হামলার পর এবার বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম এজেন্সি ফ্রান্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। এরইমধ্যে বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও ভয়াবহ বিস্ফোরণ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠেন বলে এক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে নিশ্চিত করে। এদিকে সূত্র বলছে, যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, যাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অফিসিয়াল রেসিডেন্স হিসেবে উঠতে পারেন এবং ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন। ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন, কিন্তু নতুন…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের আমন্ত্রণে তিনি সেখানে অংশ নেন। ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা। দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য…