- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
কুবি প্রতিনিধি: স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিভিন্ন প্রতিষ্ঠানের র্যাঙ্কিং প্রকাশ করেছে। এ র্যাঙ্কিংয়ে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৬৪তম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে ৯ম স্থানে। সিমাগো ইন্সটিটিউশন র্যাঙ্কিংয় ওয়েবসাইটে দেখা যায়, এ বছর বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯ম। ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম, এবং ২০২৪ সালে ছিল ৮ম। অর্থাৎ ২০২৪ সালে ৮ম অবস্থানে থাকলেও ২০২৫ সালে তা নেমে ২৩তমে যায়। তবে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, হাইটেক পার্কগুলোতে বিদেশী বিনিয়োগ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টারট আপ কোম্পানি করা হবে। সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণের লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুত ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়ে গেছে। ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই। একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার নির্বাচনী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষ অনেক আশা, প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় নিজের পাশাপাশি বিএনপি নেতা এবং তার সফরসঙ্গীদের ইফতারের দাওয়াত দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দেশে নির্বাচন…
আন্তর্জাতিক ডেস্ক ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পাল্টা আক্রমণ করেছে তেহরান। দেশটি দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে জবাব দিয়ে যাচ্ছে। তবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যখন তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তখন উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল যে শাসকদের কারও কোনো ক্ষতি হয়েছে কিনা। একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে পড়েছিল। তখন থেকেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো প্রচার করছে যে, সম্ভবত খামেনি নিহত হয়েছেন। সেই খবর ভুয়া প্রমাণ করতে টেলিভিশনের পর্দায় আসছেন ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা। ইরানের আল-আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে যে, শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন খামেনি। সেটা কয়েক…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার আয়োজনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম ছবি পোস্ট করে লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন।’ শফিকুল আলমের শেয়ার করা ছবিতে সাবেক অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা গেছে।…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। শুক্রবার ২৭ শে ফেব্রুয়ারি তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নিজ অর্থায়নে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল, তিনি শপথ গ্রহণের পর থেকেই ছুটে বেড়াচ্ছে অসহায় মানুষদের সহযোগিতার জন্য প্রতিনিয়ত করে আসছে সহযোগিতা আগামীতে যেন তিনি আরো গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারে এমনটাই আশা করছে…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর আগামী ছয় মাসের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন ইয়াসার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) এসোসিয়েশনের ৫০ জন শিক্ষার্থী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদিত হয়। নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার বলেন, “সকলের সম্মতিক্রমে জেলার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ব অনুভব করছি। দীর্ঘদিন এসোসিয়েশনের অবস্থা নাজেহাল ছিল! সবার সম্মতিক্রমে যেমন নির্বাচিত হয়েছি তেমনি…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে এটি আয়োজিত হয়। এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)–এর সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদ ও জাবিসাসের সভাপতি মেহেদী মামুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে সারাদেশের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকগণ অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনের মায়া ত্যাগ করে তারা ছাত্রলীগের সন্ত্রাসী…
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের গেইটপার জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:মৎস্যজীবী দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন যারা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়ার আদর্শ লালন করে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মৎস্যজীবী দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও জামালপুর সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হালিম। উক্ত আনন্দ মিছিলে জেলা মৎস্যজীবী দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার নিজেদের দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায় জামায়াতে ইসলামী। ওইদিন…