Author: admin

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন মোছের খালী খাল এলাকায় নিয়মিত টহল অভিযানে বিষের বোতলসহ এক জেলেকে আটক করেছে বন বিভাগ। আটক ব্যক্তি কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর ছেলে আনারুল গাজী। বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলীর নেতৃত্বে একটি টহল দল মোছের খালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি ‘কট ১০ ইসি’ বিষের বোতল জব্দ করা হয়। এছাড়া একটি নৌকা, একটি ভেশালি জাল, একটি খাল পাটা জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে এক আবেগঘন মুহূর্তে বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দর। তবে জানাজায় অংশ নেওয়ার সময় তাঁর পায়ে ছিল ডান্ডাবেড়ি। ছাত্রলীগের ওই নেতা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে তিনি স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে তাঁকে আবার পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানান, রাকিবুল ইসলাম প্রায় এক মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গতকাল সকালে তাঁর বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের…

Read More

পাথরঘাটা প্রতিনিধিঃ  ‎ ‎ দীর্ঘ বছর সুন্দরবনসহ বঙ্গোপসাগরে দস্যুতা শূন্যের কোটায় আসায় উপকূলজুড়ে জেলেসহ মৎস্যজীবীদের মাঝে স্বস্তি ফিরলেও সম্প্রতি আবার দস্যুতা শুরু হওয়ায় নতুন করে আতঙ্ক শুরু হয়েছে মৎস্যজীবীদের মধ্যে। ‎ ‎গত কয়েকদিন ধরে সাগর/নদীতে জেলে বহরে হামলা, লুট, অপহরণ, গুলিবর্ষণের ঘটনা ঘটায় উপকূল জুড়ে জেলে ও স্বজনদের ভাবিয়ে তুলেছে। ‎ ‎সম্প্রতি দস্যুদের এমন ঘটনার প্রতিবাদে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য আড়তদার সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য বাজার ঘাট শ্রমিক ইউনিয়নসহ কয়েক হাজার মৎস্যজীবী মানববন্ধন করেছে। ‎ ‎বৃহস্পতিবার (২৬ ফেরুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে এ…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি যাওয়া একটি লাল রঙের বকনা গরুসহ দুই গরু চোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা আরিফ (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে তার বসতঘর সংলগ্ন গোয়ালঘরে দুটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি গরু চুরি হয়েছে। পরে পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে খবর পাওয়া যায়, কুলিয়ারচর পৌরসভার মানিকদী ব্রিজের কুলিয়ারচর অংশে আতশ আলীর অটো…

Read More

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর পোরশা উপজেলার শীতলি গ্রাম থেকে ১৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছেন পোরাশা থানা পুলিশ। বুধবার ২৫ শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১১ টায় গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশের অভিযানে উপজেলার ১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থান থেকে এই বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানা পুলিশ। পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি মো: জিয়াউর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় গতরাতে পুলিশের একটি দল নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে পারিবারিক কবরস্থানের মাঝামাঝি আম গাছের নিচথেকে আনুমানিক ৫৬ ইঞ্চি উচ্চতা ও ১৩৭ কেজি ওজনের পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় । এ…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এতিমখানার পরিচালক মাওলানা রহমতুল্লাহর হাতে এসব সামগ্রী তুলে দেন। সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ জানান, গত রাতে এক সহকর্মীর ফেসবুক পোস্টের মাধ্যমে এতিমখানার প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে তার কিছু ছোট ভাইয়ের সহযোগিতায় এতিম শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে তা প্রদান করা হয়। এ সময় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাংবাদিক মকলেস গাজী, বড়াইগ্রামের কণ্ঠস্বর অনলাইন পেইজের স্বত্বাধিকারী বেলহাজ উদ্দিন বাঁধন সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুদান পেয়ে এতিমখানা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। এদিকে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াৎ কবীর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।…

Read More

বিনোদন ডেস্ক দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ গ্রহণ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই পদক তুলে দেন। পর্দায় কয়েক দশক ধরে দর্শক মাতানো এই অভিনেত্রী সম্মাননা গ্রহণের পর সংবাদমাধ্যমকে নিজের অনুভূতির কথা জানান। ববিতা বলেন, “অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। আজ এই সম্মাননা গ্রহণ করেছি গভীর আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এদেশের মানুষের প্রতি এবং আমার প্রিয় দর্শকদের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” সংস্কৃতি বিষয়ক মন্ত্রী…

Read More

কুবি প্রতিনিধি: ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন,পিইউও অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার, প্লাটুনের বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, সাবেক সিইউও মো. তালহা জোবায়ের, বর্তমান ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎…

Read More

খুবি প্রতিনিধি; নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। অন্যান্য…

Read More