Author: admin

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। ​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সৌহার্দ্যের ইফতার বিতরণ’ শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্ভোধন করা হয়। উক্ত ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ​বিতরণকালে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন,”পবিত্র মাহে রমজানের সম্প্রীতি এবং সংযমকে ভাগাভাগি করার জন্য আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।” তিনি আরো বলেন, “রমজান আমাদের…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চেস ক্লাবের (JUCHC) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন ও বিচার বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সাদমান সৌমিক খান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) ক্লাবের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দাবা খেলাকে আরও জনপ্রিয় করা, মেধার বিকাশে সহায়ক পরিবেশ তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দাবারু গড়ে তোলাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এছাড়াও কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি সাদমান ভূঁইয়া (অর্থনীতি -…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে কয়রা বাজার ও অন্তাবুনিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌলোক কুমার ঘোষ। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় কয়রা বাজারের ‘কয়রা এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং অন্তাবুনিয়া বাজারের এক সার বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা আদায় করা…

Read More

জামালপুর প্রতিনিধি আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডুলা এলাকায় সরকার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি কারখানায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে কারখানায় বিপুল পরিমাণ ভেজাল সয়াবিন তেল উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসময় ৬ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার জানান, দীর্ঘদিন ধরে কারখানাটি রাহাত ভেজাল তেল উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মধুপুর বনাঞ্চলে প্রকাশ্য দিবালোকে গাছ নিধনের পর বনে আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবর দখলের পায়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও বন অপরাধীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। বন কর্মীদের নির্লিপ্ত ভূমিকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগী চেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থ বছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ অংশীদারের মধ্যে প্লট বরাদ্দ দেয়া হয়। অংশদারত্বের উডলট মডেলের বনায়নে প্লটধারিরা আকাশমনি গাছের চারা লাগায়। বৃক্ষ চারার ফাঁকে আনারস ও কলা চারা লাগায়। এসব গাছ ১০/১২ বছর পার হওয়ার পর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  পরিবারের সদস্যদের ব্যাপারে কঠোর গোপনীয়তার নীতি অনুসরণ করতেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কিন্তু সম্প্রতি তার কিশোরী মেয়ে জু আয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এরপর থেকে গুঞ্জন চলছে, এ মেয়েই একদিন বাবার উত্তরসূরি হবে। তাই রাষ্ট্রীয় আচারে মেয়ে অভ্যস্ত করতে সব আয়োজন করছেন বাবা কিম। এবার গুঞ্জনে বড় ধাক্কা দিলেন কিম জং-উন। বুধবার রাতে পিয়ংইয়ংয়ে এক সামরিক কুচকাওয়াজে মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার এ দৃশ্য দেখানো হয়েছে। এ সময় মেয়ে ও বাবা একই ধরনের কালো জ্যাকেট পরা ছিলেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এ মাসের শুরুতে আইনপ্রণেতাদের জানিয়েছিল, কিশোরী জু আয়ে নীতিনির্ধারণী…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে কোনো কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকবেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের হুঁশিয়ারি দিয়ে মুফতি আমির হামজা বলেছেন, ‘সবাই ওপরের জনকে দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কেউ যদি দুই নম্বর কিছু করতে চায়, তাহলে আমার কথা বলবেন। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি তা দেখব।’ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালটি চালু করতে চাই। আগের কয়েকটি বিভাগ চালু আছে; পূর্ণাঙ্গভাবে যেন চালু হয়, সে বিষয়ে মিটিং হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা প্রথম ১০০ দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটি সরকারি অফিস আদালতগুলো জনবান্ধব…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে কয়রা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা বাজার থানা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে তিনি বাজার পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “রমজানে দ্রব্যমূল্য সহনশীল ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে। কোনো প্রকার সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না। তদারকিকালে বাজার কমিটির সভাপতি জুলফিকার আলম উপস্থিত ছিলেন।…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাকারবারিসহ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারী ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। সূত্র জানায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা থানাধীন সরদার পাড়া সীমান্ত এলাকায় আনুমানিক ভোর ৫ টা ১০মিনিটে অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি)র সর্দারপাড়া বিওপি নায়েব সুবেদার মো শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/৯ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কারিমুল ইসলাম (২৩), পিতা মো আজিজার রহমান, গ্রাম সর্দার পাড়া, বড়শশী বগদুলঝুলা, থানা বোদা,জেলা পঞ্চগড় কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গরু…

Read More