Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ সেনা হত্যাযজ্ঞের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা বিদ্যমান ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস (২৫ ফেব্রুয়ারি) উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাণীটি নিচে হুবহু দেওয়া হলো। আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ…

Read More

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম। দীর্ঘ রাজনৈতিক পথচলা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মন্ত্রিসভায় তাঁকে দেখতে চাইছেন এলাকাবাসী।  কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশীদ খান বলেন, আমরা গর্বিত যে, আমাদের দেশনায়ক তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার সাথে অ্যাডভোকেট আহমেদ আযম খান ভাইয়ের মেধা ও ত্যাগকে মূল্যায়ন করে তাঁকে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আজ আমাদের একটাই জোরালো দাবি এবং প্রত্যাশা—নেতা যেভাবে তাঁকে যোগ্য সম্মান দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করে বাসাইল-সখিপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবেন। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের…

Read More

মাহমুদুল হাসান আপেল, হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জাল দলিলের মাধ্যমে জমির নামখারিজ খতিয়ান খোলা এবং পরবর্তীতে রেজিস্ট্রি সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দলিল লেখক ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, দলিল নং ৬৮৩২, তারিখ ১৫ মে ১৯৮৫ ইং এর ভিত্তিতে মনিকুড়া মৌজার ৩৫৪৯ নম্বর দাগে ১৭ শতাংশ জমির নামখারিজ খতিয়ান ২০২৩ সালে খোলা হয়। পরে ওই নামখারিজ খতিয়ান ও সংশ্লিষ্ট দলিলের ভিত্তিতে জমিটি পুনরায় রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। তবে সরেজমিন অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, ৬৮৩২ নম্বর মূল দলিলটি ১৭ অক্টোবর ১৯৮৫ ইং তারিখে রেজিস্ট্রি করা হয়। এছাড়া উক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোটগ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি সিটি করপোরেশন ও পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। আলী হোসেন ফকিরকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভলান্টিয়ার শিক্ষক প্রেরণসহ বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করতে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ)-এর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পরবর্তীতে তাঁরা উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামে কোরিয়ান ভলান্টিয়ার শিক্ষক প্রেরণের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা তুলে ধরা হয়। উপাচার্য এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনায় ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি জোরদারের বিষয়ও গুরুত্ব…

Read More

পঞ্চগড়  প্রতিনিধি পঞ্চগড়ের বোদায় উপজেলা শ্রী শিপু দাস (২২) নামে এক যুবককের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিপুদাসের পিতার নাম কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা। পেশা তিনি একজন নাপিত ছিলেন। তিনি সামাজিক মাধ্যমে ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করেন ‘তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে বোদা মন্ডলেরহাট বোসপাড়া, থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন নারী বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে রশিতে ঝুলানো অবস্থায় শিপু দেবের লাশ দেখতে পায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া…

Read More

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের ভারপ্রাপ্ত পরিচালক ও আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। এছাড়া সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদুল হাসানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। ইফতার কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ইবাদত। আমাদের সবার উচিত ইফতারের…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসেন খুলনার কয়রা উপজেলায় স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান নুপুর জুয়েলার্স-এ সুপরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় দোকান মালিকের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মালিক জানান, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে দোকান খুলতে গিয়ে তিনি চুরির বিষয়টি টের পান। এ সময় দোকানের উত্তর-পূর্ব কোণের ছাদসংলগ্ন ওয়াল ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। দোকানের ভেতরে প্রবেশ করে দেখা যায়, প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে দোকান মালিক বলেন, প্রাথমিকভাবে আনুমানিক চার থেকে সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত হিসাব শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাইয়ের পর গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির প্রস্তুতির সময় স্থানীয়রা চার জনকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পূর্বরাত প্রায় দেড়টা থেকে পৌনে তিনটার মধ্যে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলীর ছেলে হাফিজুর রহমানের বাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ভাগ করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় হাতে-নাতে চারজনকে…

Read More