- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
জামালপুর প্রতিনিধি জামালপুর সদর উপজেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চর এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গ্রুপের মাঝে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সরকারের কৃষি যান্ত্রিকীকরণ ও চরাঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে চরাঞ্চলের বিভিন্ন ব্লকের নিবন্ধিত কৃষক গ্রুপগুলোকে উচ্চক্ষমতাসম্পন্ন সেচ পাম্প, ফিতা পাইপ এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করা হয়। চরাঞ্চলের কৃষকরা সাধারণত বালুময় মাটিতে চাষাবাদ করেন, যেখানে পানির স্তর ধরে রাখা কঠিন। আধুনিক সেচ যন্ত্রের অভাবে অনেক জমি অনাবাদি পড়ে থাকত। এই সরঞ্জাম বিতরণের ফলে উন্নত পাম্প ব্যবহারে জ্বালানি বা বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে।…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা [প্রতিনিধি) ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ভূমি দখলমুক্ত করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্যের শুরুতে নবনির্বাচিত এই সংসদ সদস্য সৃষ্টিকর্তা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করব। আমরা শ্রমিকের মতো কাজ করব, সেবকের মতো কাজ করব।” তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিকল্পিত…
কয়রা (খুলনা) প্রতিনিধি :ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলাবাসী খুব দ্রুতই আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা পাবে বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। আজ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান–২০২৬এর শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম। উদ্বোধনের পর সংসদ সদস্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্টরা হাসপাতালের বিভিন্ন সমস্যা, সংকট ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। জবাবে এমপি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের সখিপুরে এক অসহায় পরিবারের উপর প্রভাবশালীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।এতে অন্তত ২জন আহত হয়েছে বলে জানা গেছে।রোববার বিকেলে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামে হামলার এঘটনা ঘটে।স্হানীয় সূত্রে ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায় ওই এলাকার মৃত আঃ মান্নান ওরফে মুন্না মেম্বারের ছেলে প্রভাবশালী রুস্তম আলীর নেতৃত্বে ১৪-১৫ জনের সঙ্ঘবদ্ধ দল একই এলাকার বানিজের বসত বাড়িতে গিয়ে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র-সস্রসহ বানিজ ও তার স্ত্রী লাইলীর উপর হামলা চালায়।এতে বানিজ ও লাইলী রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে স্হানীয়রা আহতদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেন।স্হানীয়রা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর বনের গড়গড়িয়া এলাকায় লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। লেক খনন বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ ব্যানারে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পঁচিশ মাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে গারোদের প্রথাগত মালিকানাধীন জমিতে লেক খনন এবং মাটি ভরাটের অভিযোগ আনা হয়। জবাবে বন বিভাগ বলছে, খরা মোকাবিলা এবং বন্যপ্রাণির পানীয় জলের সমস্যা নিরসনে সংরক্ষিত বনে লেক খনন হচ্ছে। স্বার্থান্বেষী মহল তাদের দুরভিসন্ধি হাসিলের জন্য এ অপপ্রচার চলছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, জাতীয় সদর উদ্যান রেঞ্জের লহুরিয়া বিটের গভীর জঙ্গলের গড়গড়িয়া এলাকায় লেক সম্প্রসারণের কাজ চলছে।…
খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উদ্যোগে HEAT ATF Sub Project Proposal Writing (2nd Round) শীর্ষক কর্মশালা আয়োজন করা হয়। ২য় অ্যাক্যাডেমিক ভবন, লিয়াকত আলী অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন হতে প্রকল্প দাখিলে আগ্রহী সম্ভাব্য এসপিএম টিমের ৯০ জন শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রকল্প রচনার গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোচনা করেন প্রফেসর ড. মো: রেজাউল করিম, মাননীয় উপাচার্য ও প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান, পরিচালক, আইকিউএসি, খুলনা বিশ্ববিদ্যালয়। উপাচার্য মহোদয় বলেন, প্রপোজাল রাইটিং-এ সফল হতে হলে উদ্ভাবন, উচ্চশিক্ষার মান উন্নয়ন, ও প্রায়োগিক গবেষণার ওপর জোর দিতে হবে। তিনি শিক্ষকবৃন্দকে স্মরণ করিয়ে দেন যে, লেখার গুরুত্বপূর্ণ দিকগুলোর…
নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মুক্তি সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (২২ জানুয়ারি) আসরের নামাজের পর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রথম স্থান অর্জন করেন শিক্ষাবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তারেক মনোয়ার, দ্বিতীয় স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: নাঈমুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন এগ্রিকালচার বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান। আয়োজকদের পক্ষ…
ছবি সংগ্রহীত প্রীতম কান্তি গোপ, কুবি মরুভূমির তপ্ত বালু থেকে বাংলার সবুজ শ্যামল প্রান্তর, কিংবা ইউরোপের ব্যস্ত শহর। পৃথিবীর মানচিত্র যেখানেই থমকে দাঁড়াক না কেন, রমজানের চাঁদ আকাশে উঁকি দিলেই বদলে যায় দৃশ্যপট। দীর্ঘ এক মাস আত্মসংযম ও ত্যাগের পর সূর্যাস্তের সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ ইফতার যেন পৃথিবীর বুকে নেমে আসা এক স্বর্গীয় আনন্দ। ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে রমজান কেবল উপবাসের মাস নয় এটি সহমর্মিতার এক বিশাল পাঠশালা। প্রিয়নবী (সা.)-এর সেই অতি সাধারণ খেজুর আর পানির ইফতার আজ দেশ-কাল-পাত্রভেদে বিচিত্র সব স্বাদে পল্লবিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে কীভাবে সাজানো হয় রমজানের এই পবিত্র দস্তরখান? আরব উপদ্বীপ:…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। একই দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন। প্রধানমন্ত্রী ওইদিন সকালে একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন,…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার…