Author: admin

জামালপুর প্রতিনিধি জামালপুরে মিথ্যা মামলার রায় বাতিল এবং সঠিক ও নিরপেক্ষ পুনঃতদন্তের মাধ্যমে নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: অবিলম্বে কারাবন্দি আপেলকে মুক্তি, মামলার রায়কে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি। বক্তারা অভিযোগ করেন যে, জনৈক লাল মিয়া কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। আদালতের কাছে সঠিক বিচার পাওয়ার জোরালো দাবি জানানো হয়।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, নাদিম আহমেদ আপেল ষড়যন্ত্রের…

Read More

কুবি প্রতিনিধি : ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন কর্তৃক আয়োজিত ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎ ‎রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‎ ‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান। ‎ ‎‎জানা যায়, এই প্রতিযোগিতায় মোট ২৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ১৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ২২ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক ও সহায়ক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষার ওপর ৭ থেকে ১০ দিনের ওরিয়েন্টেশন আয়োজন, ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ, সব ডিসিপ্লিনে ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত করা, নেপালে খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক প্রচারমূলক ইভেন্ট আয়োজন এবং প্রতি বছর একজন বিদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়। উপাচার্য বলেন, বিদেশি শিক্ষার্থীদের সার্বিক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

Read More

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত দের মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১২৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছে। গতকাল শরিবার ২১ ফেব্রুয়ারি সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এবং সেই সাথে এই হারানো মোবাইলসমূহ যাচাই করে তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান । হারানো মোবাইলের মালিকগণ ফিরে পেয়ে জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন…

Read More

আমতলী(বরগুনা)প্রতিনিধি আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- পবিত্র মাহে রমজান হচ্ছে রহমতের মাস।আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির জন্য সর্বদা আল্লাহর দরবারে শোকর গুজারে নিজেকে নিয়োজিত রাখা এবং রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নতের উপরে নিজেদেরকে দায়েম ও কায়েম রাখা আবশ্যক। পক্ষান্তরে যারা আল্লাহর শোকর গুজারির পরিবর্তে নাফরমানি করে, রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাতের অনুসরণ ও অনুকরণকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ব্যক্তি স্বার্থে ক্ষতিকারক কাজের আঞ্জাম দেয়, তাদের উপর থেকে আল্লাহর রহমত দূরে সরে যায়। এজন্য প্রকৃত মুমিন যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করে। যাদের উপর আল্লাহর রহমত…

Read More

ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্যের নেতৃত্বে শোক র‍্যালিত বের হয়। র‍্যালিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব,…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কোটচাঁদপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য (ঝিনাইদহ–৩) প্রফেসর মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির মহাদ্দিস আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক,…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   ।। শনিবার ২১ ফেব্রুয়ারি  দিবসের শুরুতে প্রথম প্রহরে  রাত ১২-০১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পঞ্চগড়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়েছে। প্রথমে পঞ্চগড়-২  আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মো. কাজী সায়েমুজ্জামান পুস্পস্তবক অপর্ণের পর একে একে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা বিএনপি , মুক্তিযোদ্ধাসহসহ সকল সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহিদসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পঞ্চগড় পৌরসভা বাংলা বর্ণমালা দিয়ে শহিদ…

Read More

জামালপুর প্রতিনিধি পবিত্র রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে জামালপুরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদের নেতৃত্বে শহরের মুসলিমাবাদ মোড়ে পথচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে এই ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়। ইফতার বিতরণকালে শামীম আহম্মেদ বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং থাকবে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের ইফতার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেবল অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।” রিকশাচালক, দিনমজুর এবং ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। এ…

Read More