- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
বরগুনা।বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে।জানা যায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন জেলে মান্নান খান। পরে আজ সকালে শনিবার জাল তুলতে গিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন। এরপর মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে কেজি প্রতি ৮৫০ টাকা দরে মাছটির…
জাবি প্রতিনিধি পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব”এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২০২৬”। শুক্রবার (২০ ফেব্রুয়ারি )রাতে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআনের বার্তা সহজভাবে পৌঁছে দেওয়া এবং অনুবাদভিত্তিক পাঠে আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যেই এ আয়োজন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমাদান মাসে অনলাইন মাধ্যমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিযোগিতার সিলেবাসে রাখা হয়েছে পবিত্র Quran–এর গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা ও অংশের অনুবাদ। এর মধ্যে রয়েছে সুরা ইয়াসিন, সুরা ওয়াকিয়াহ, সুরা আর-রহমান, সুরা আল-মুলক এবং ৩০তম পারার…
ইবি প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের নেতৃত্বে সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি ও অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিন রাত পৌনে বারোটায় কালো ব্যাজ ধারণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে…
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিআন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি মো. জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুর জেলা পুলিশ। রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। ফরিদপুর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন:…
খুবি প্রতিনিধি বাঙালির সকল স্বাধিকার আন্দোলনে প্রেরণার উৎস একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২১ ফেব্রুয়ারি (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে প্রশাসনিক ভবন থেকে প্রভাতফেরী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। সকালে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং উপ-উপাচার্য কালো পতাকা উত্তোলন করেন। এসময় ডিনবৃন্দ,…
কুবি প্রতিনিধি : একুশ মানে কি কেবল ক্যালেন্ডারের পাতায় লাল দাগে সীমাবদ্ধ ? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লাল মাটির পাহাড়ের ওপর দাঁড়িয়ে ভোরের কুয়াশা চিরে যখন প্রভাতফেরির সুর ভেসে আসে, তখন মনে হয় একুশ এখানে নিছক স্মৃতি নয়, এক জীবন্ত আগ্নেয়গিরি। লাল মাটির এই ক্যাম্পাস যেন ৫২-এর সেই রাজপথের রক্তের রঙকে আজও ধরে রেখেছে। একুশের সকালে যখন শিক্ষার্থীরা পায়ে হেঁটে কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে এগোয়, তখন প্রতিটি পদক্ষেপ যেন এক একটি প্রতিবাদের গল্প বলে। ডায়েরির পাতায় বা সোশ্যাল মিডিয়ার ওয়ালে নয় একুশ এখানে ধরা দেয় বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা আলপনায়, ক্যাফেটেরিয়া কিংবা শহিদ মিনারের আড্ডায় চলা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের তর্কে। অন্যায়ের…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিবর্তন সংসদ ও জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক বইমেলা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় সকাল সাড়ে দশটায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম,সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. শামছুল আলম, গনিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম,চারুকলা বিভাগের শিক্ষক খোরশেদ আলম ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা লাকিসহ প্রমুখ। এই সময়ে মাননীয় প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন,” জন্মের পর থেকে আমরা…
কয়রা (খুলনা) প্রতিনিধি: ফরহাদ হোসাইন খুলনার কয়রা উপজেলা জোরপূর্বক একটি মৎস্য ঘের দখল ও মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন সুমন। লিখিত বক্তব্যে সুমন দাবি করেন, উপজেলার মসজিদকুড় গ্রামে কপোতাক্ষ নদের চরভরাটি জমি স্থানীয় জমির মালিকদের কাছ থেকে মৌখিক লিজ নিয়ে তিনি গত পাঁচ বছর ধরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে একই গ্রামের আজিজুল শিকারীর ছেলে নজরুল ইসলাম মধুর নেতৃত্বে আশরাফুল সানা, বাবু মিস্ত্রি, শাওন সানা, সাইফুল সানাসহ ২০–২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ঘেরে প্রবেশ…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অমর একুশের সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। পরবর্তীতে একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। …