Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আগামীকাল থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানো হবে। তিনি আরও বলেন,আমার অঙ্গীকার অনুযায়ী আমি টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করবো।…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা [প্রতিনিধি)  রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ জন ব্যবসায়ীকে মোট প্রায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, “রমজান সংযম ও সহমর্মিতার মাস। এ…

Read More

ইবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতারের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। এমন ব্যতিক্রমী আয়োজন ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে। জানা যায়, ক্যাম্পাসের শিক্ষার্থীদের আটটি হলের ডাইনিং ম্যানেজারদের নিকট নির্দিষ্ট খাতা রাখা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র টোকেনের মূল্য ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। সংগঠনটির অভ্যন্তরীণ ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ প্রজেক্টের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। তবে প্রজেক্টে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা চালু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে জমে থাকা অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির গুরুত্ব বিবেচনায় নিয়ে নতুন সরকার দ্রুত ইতিবাচক বার্তা দিতে চেয়েছে। গত ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী ‘নিউ মার্কেট’। প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানের পবিত্রতা ও আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পুরো মার্কেট এলাকাকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠছে চারপাশ। ঝিকমিক করা আলোকসজ্জা কেবল মার্কেটকেই রাঙিয়ে দেয়নি, বরং এটি এখন শহরবাসীর বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। ইফতার ও তারাবির আগে ও পরে কেনাকাটা করতে আসা ক্রেতা ও পথচারীরা থমকে দাঁড়াচ্ছেন এই আলোর রোশনাই উপভোগ করতে। মার্কেটের পরিবেশ নিয়ে যা বলছেন দর্শনার্থীরা: উৎসবের আমেজ: আলোকসজ্জার কারণে পুরো…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষিত করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু ) অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে এই তথ্য জানানো হয়। উল্লেখ করা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমিয়ে আনতে প্রতিটি স্টুডেন্ট বাসে নির্দিষ্ট আসন সংরক্ষিত করা হয়েছে। এক্ষেত্রে ডাবল ডেকার বাসে ৪টি এবং সিঙ্গেল ডেকার বাসে ৫টি আসন সংরক্ষিত ঘোষণা করা হয়। একইসাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ডেডিকেটেড সার্ভিস হিসেবে চালু করা হয়। অটোরিকশা গুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জরুরি যাতায়াতে নিয়োজিত থাকবে।…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ১১টি বাড়ি পরিদর্শন করেছেন নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানাইদহ এলাকায় ক্ষতিগ্রস্ত ১১ টি বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম লুৎফর রহমান, বনপাড়া পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবিএম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহবায়ক আলম হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি প্রভাষক সাজদার রহমান, স্থানীয় বিএনপি নেতা অস্তর আলী,…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অপরূপা মন্ডল (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে,সে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের কন্যা এবং আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায় ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করার কারণে সে দশম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। এই নিয়ে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে মা বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ঘরে থাকা রাসায়নিক সার ও কীটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে…

Read More

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন আর্থিক সহায়তার পাশাপাশি ছোট ব্যবসা স্থাপনে সহযোগিতা, শিক্ষার্থীদের মিলল চিকিৎসা ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। স্পাইনাল কর্ড ইনজুরি (এসসিআই) আক্রান্ত এক রোগীর পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ। বিভাগীয় উদ্যোগে রোগী মো. মনসুর আলীর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ইসলামপুর গ্রামের বাসিন্দা। বিভাগ সূত্রে জানা যায়, স্পাইনাল কর্ড ইনজুরি একটি দীর্ঘমেয়াদি ও জটিল শারীরিক অবস্থা। এর চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় রোগী ও তার পরিবারকে নানা শারীরিক, মানসিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই পিটিআর বিভাগ মানবিক সহায়তার হাত বাড়িয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো ত্রুটি ঘটেনি। একুশে ফেব্রুয়ারিতেও একইভাবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা করি। তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য শহীদ মিনার ও আশপাশের…

Read More