- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ ট্রেনিং আয়োজন করা হয়। আজ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উপাচার্য বলেন, সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আরও সমৃদ্ধ হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গ্রন্থাগারের উন্নয়ন অপরিহার্য। শিক্ষার্থীদের নিয়মিত গ্রন্থাগারে এসে বিদ্যমান সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। তিনি…
প্রতিকী ছবি সংগ্রহীত তজুমদ্দিন প্রতিনিধি। দক্ষিণ এশিয়ার প্রখ্যাত সাধক শ্রীশ্রীঅচ্যুতানন্দ ব্রহ্মচারীর ২৭ তম তিরোধান উৎসব উপলক্ষে ৫ দিন ব্যাপী মহানামা যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাধকের জন্মস্থান ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে অনিল স্বরুপ আশ্রম ও সমাধী মন্দিরে ১৯ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা জেলার সম্ভুপুরে জন্মগ্রহনকারী অলৌকিক ক্ষমতার অধিকারী প্রখ্যাত এই সাধকের নাম শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী (অনিল বাবাজী)।গত ২৭ বছর আগে এই মহান সাধক এর তিরোধান হয়েছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই মঙ্গল যজ্ঞানুষ্ঠানে প্রতি বছর লক্ষাধীক ভক্ত ও শিষ্যের উপস্থিতি হয়ে থাকেন। তিরোধান থেকে শুরু করে প্রতি বছর অনিল স্বরুপ আশ্রম ও সমাধী…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)কে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ১০ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১০ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫ মিনিটে শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। মোস্তফা কামাল ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নম্বর-০২, তারিখ-০১/০১/২০১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোডে দায়ের করা হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন এছাড়াও তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা…
মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে সাদিয়া আফরিন (৪০) নামের এক নারী স্টাফ নার্স আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাদিয়া আফরিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খালাসপুর এলাকায় তার বাবার বাড়ির গ্রামের আফরোজা নামের এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে সাদিয়া আফরিন বাসায় একাই ছিলেন। সন্ধ্যার পর তার ভাই ও বোন একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে রাত আনুমানিক সাড়ে…
ইবি প্রতিনিধি: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করার সুযোগ লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এহেন ভূমিধস বিজয়ের মহানায়ক জননেতা তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে। জিয়া পরিষদ মনে করে দীর্ঘ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রয়ারি) দেওয়া ওই অভিনন্দন বার্তায় বাংলাদেশ–যুক্তরাজ্যের অংশীদারত্ব আরও জোরদার করা এবং অভিন্ন অগ্রাধিকার এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অভিনন্দন বার্তায় স্টারমার বলেন, বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে তা আরও দৃঢ় হবে। এতে আরও বলা হয়েছে, আমাদের অংশীদারত্ব জোরদার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়—সুতরাং প্রতিটি পয়সার হিসাব ও কাজের স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরা জরুরি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা ও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। আমরা যেহেতু জনগণের ট্যাক্সে চলি, সেহেতু প্রতিটি পয়সার হিসাব এবং কাজের স্বচ্ছতা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকার গঠনের পর সচিবালয়ে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, ডেমোক্রেটিক কালচার অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না। দাবি আদায়ের জন্য মব কালচার সহ্য করা হবে না।’ পুলিশ বাহিনীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, ‘মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানেই…