Author: admin

ছবি সংগ্রহীত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব আতিকুর রহমান মোর্শেদের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইলে তার নিজ বাসভবনে তার পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর,মুড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, করোনাকালীন দুর্যোগের সময়ও মোর্শেদ নিজ কাঁধে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মাস ধরে ১৭ নম্বর ওয়ার্ডের অনেক অসহায় মানুষ তেমন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ বিএনপিকে ভোট দিয়েছেন বা দেননি—রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি—এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার।’ তিনি আরও বলেন, জনগণের ভোটে গঠিত সরকার জনগণের কাছেই জবাবদিহিমূলক থাকবে। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের অন্যতম…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী মাছ ধরার উৎসব। আজ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবন সংলগ্ন পুকুরপাড়ে জমে ওঠে উৎসবের আমেজ। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনভর মাছ ধরার পর বিকেলে সবচেয়ে বেশি ওজনের মাছ শিকার করা তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। প্রথম হন অর্থনীতি ডিসিপ্লিনের ’২৩ ব্যাচের নাঈমুল হাসান…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যকরী কমিটির সাধারণ সভায় বিভিন্ন ক‍্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ জন সাংবাদিক। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে “স্পেশাল রিপোর্ট “ক‍্যাটাগরিতে প্রথম হয়েছেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার এস এম তাওহীদ, দ্বিতীয় হয়েছেন ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার আলি হাসান মোর্তুজা এবং তৃতীয় হয়েছেন ‘ডেইলি মিরর অব বাংলাদেশ’ এর মাহফুজ আলম সোহাগ। “ফিচার ক্যাটাগরিতে” প্রথম হয়েছেন এনপিবি নিউজ এর আমির ফয়সাল এবং দ্বিতীয় হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার রাশেদুল ইসলাম। “ভর্তি পরীক্ষার সেরা প্রতিবেদক” হিসেবে পুরস্কার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নেওয়া হবে না, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। নবনিযুক্ত আইনমন্ত্রী আজ বুধবার আইন মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আইন মন্ত্রণালয়ে স্বাগত জানান।  সবাই বলে দুর্নীতিবাজ বিচারপতি, দুর্নীতিবাজ কর্মকর্তা- একথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আসলে বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির কোনো সংজ্ঞা নেই। বিচারক শব্দটার সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। বিচারকের সৎ-অসৎ—এই জায়গায় আমি দেখতে চাই না। বিচারক মানেই সৎ উল্লেখ করে আইনমন্ত্রী আরও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রিড়া সমিতির আয়োজনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাবুল হোসেন, একাডেমি সুপার ভাইজার মহি উদ্দিন আহমেদ। এসময় উপজেলার জাতীয় স্কুল, মাদরাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন সহ , শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন…

Read More

‎ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ‎ ‎ ‎বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনটির নবীন সদস্যদের নিয়ে নিয়ে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ‎মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ১নং প্রশাসনিক ভবনের নিচতলা(গ্রাউন্ড ফ্লোর)থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। তারপর কেক কেটে উপাচার্য মহোদয় অনুষ্ঠান উদ্ভোধন করে। ‎ ‎ ‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাখাওয়াত হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আইনশৃঙ্খলার উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়; আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি-দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত সচিব চৌকশ কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার। তিনি প্রশাসনের ৮২ ব্যাচের কর্মকর্তা। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। মঙ্গলবার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত…

Read More