Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বর্তমান অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে আলাদা গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Read More

ছবি সংগ্রহীত  নোয়াখালী (উত্তর) প্রতিনিধি নিজের পছন্দের স্বতন্ত্র প্রার্থীর কাপ পিরিচ মার্কায় ভোট না দিয়ে বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিন সন্তানের জননী ফাতেমা বেগমকে (২৭) তালাক দিয়েছেন স্বামী মো. ইদ্রিসের (৪০)। নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দক্ষিণ কেশারপাড় আকল আলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মো. ইদ্রিস স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান কাপ পিরিচ মার্কার ভোট করেন। ভোটের দিন ইদ্রিস স্ত্রী ফাতেমা বেগমকে কাপ পিরিচ মার্কায় ভোট দেওয়ার জন্য কেন্দ্রে পাঠায়। কিন্তু ফাতেমা কেন্দ্রে গিয়ে কাপ পিরিচ মার্কায় ভোট না দিয়ে ধানের…

Read More

বরগুনা প্রতিনিধি দীর্ঘ ১৮ মাস পর বরগুনা জেলার বেতাগী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বরগুনা জেলার বেতাগী উপজেলার বেতাগী বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতারা। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান নাদিম এর তত্ববধানে বরগুনা জেলার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কাযালয় তালা খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ও শেখ হাসিনার ছবি টানানো হয় । এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত সিকদার এবং বেতাগী উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারন সম্পাদক মোস্থফা জামাল শামিম সহ আরও অনেক নেতা কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের জন্য সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন জয়লাভ…

Read More

কুবি প্রতিনিধি: ‎ ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণ মিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে। ‎ ‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন। ‎ ‎শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো: আবুল বাশার বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে। দীর্ঘ সাড়ে সতেরো বছরের সংগ্রামের পর জনগণের ভোটাধিকারের প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনের…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকারী ময়েনদিয়ার আব্দুল মান্নান মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেনাবাহিনী তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে রূপায়ণ স্বপ্ন নিলয়ে রেজাউল করীমের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। বৈঠক শেষে চরমোনাই পীর এক সংবাদ সম্মেলনে বলেন, তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ দেখিয়েছেন তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় জুলাই গণঅভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি। তিনিও রাষ্ট্র পরিচালনায় আমাদের সহায়তা চেয়েছেন। এসময় সব ভালো কাজের প্রতি সমর্থন ব্যক্ত করার এবং দেশ-জাতি ও ইসলামের স্বার্থ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের হওয়া এক শালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি দুলাভাই মোঃ সাঈদ হাসান সেতু (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সেতু ভিকটিমের পূর্ব পরিচিত এবং সম্পর্কে চাচাত দুলাভাই। আত্মীয়তার সূত্রে তিনি নিয়মিত ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ভিকটিম তার অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নানা কৌশলে তাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যান অভিযুক্ত। ঘটনার ধারাবাহিকতায় গত ২৫ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ…

Read More

খুবি প্রতিনিধি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সভা আজ ১৬ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী গাইডলাইন প্রণয়ন এবং এমার্জিং ফ্যাকাল্টি অ্যাওয়ার্ডের জন্য পৃথক গাইডলাইন তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপাচার্য বলেন, গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এখন দৃশ্যমান। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করার লক্ষ্যেই ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি সংশ্লিষ্টদের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জানা যায়, বিষয়টি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রিটের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা স্মারকের মাধ্যমে ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালতের আদেশের আলোকে সেই প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।…

Read More