Author: admin

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পরও খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরও তিনি এলাকায় নিয়মিত ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিশেষ করে কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি মসজিদ, মন্দিরসহ সামাজিক ও ধর্মীয় স্থানে উপস্থিত হন। সেখানে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট এবং জীবনের দৈনন্দিন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন। স্থানীয়রা বলছেন, বাপ্পীর সরাসরি সংযোগ এবং মানুষের সঙ্গে আন্তরিকতা তার প্রতি গভীর ভালোবাসা ও আস্থা তৈরি করেছে। বাসিন্দাদের মতে, বাপ্পীর উপস্থিতি শুধু রাজনৈতিক নয়, বরং মানুষের পাশে থাকার চেতনা ফুটিয়ে তোলে। তিনি রাস্তাঘাট,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বলেন, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে তাদের বৈঠকে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে রোধ করা মূল লক্ষ্য। এজন্য যুক্তরাষ্ট্র ম্যাক্সিমাম প্রেসার নীতি জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও বজায় রাখবে। তবে পদ্ধতি নিয়ে দুজনের মধ্যে কিছু মতভেদ আছে। নেতানিয়াহু সতর্ক করেছেন, ইরান কোনো চুক্তি মানবে না। আর ট্রাম্প কিছুটা আশাবাদী। তিনি বলেছেন, চেষ্টা করে দেখা যাক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন পারমাণবিক বৈঠক হতে যাচ্ছে জেনেভাতে। এর আগে মাসকটে প্রথম দফার পরোক্ষ আলোচনা হয়েছিল, যেটিকে উভয়পক্ষ গঠনমূলক বলে বর্ণনা করেছে। ইরান শুধু পারমাণবিক কর্মসূচি…

Read More

স্পোর্টস ডেস্ক ফেভারিট হিসেবেই বিশ্বকাপের মিশন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তার প্রমাণ এবার মাঠেও রাখছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জেতার জন্য দরকার ছিল ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকা কি না ৪ ওভারেই তুলে ফেলল ৬২ রান। জয়টা তখনই তাদের হাতের মুঠোয় চলে এসেছিল। ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় তারা। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচের সবগুলোতে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটেও পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা। ঝড়ো শুরুর পর দক্ষিণ আফ্রিকার রান তাড়াটা আর কঠিন হওয়ার কথা ছিল না এমনিতে। ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক আউট হলে পঞ্চম ওভারেই…

Read More

বিনোদন ডেস্ক নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি আবারও নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। ‘আজ একি সুরে , থেকেও দূরে , জাগলে এই রাতে ‘ শিরোনামে গানটির কথা লিখেছেন অধরা জাহান। সংগীতশিল্পী আলম আরা মিনুর সুরে এ গানটি গেয়েছেন আঁখি আলমগীর। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি বিটিভির ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই ‘ শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রচার হবে এই গান । নতুন এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন , ‘ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান , এটি তেমন একটি গান । আশা করছি সবার ভালো…

Read More

বরগুনা প্রতিনিধি ‎বরগুনার পাথরঘাটা উপজেলায় গণপিটুনি ও দুই চোখ উপড়ে ফেলা গুরুতর আহত সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ১২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সুজন মধ্য লেমুয়া বড় বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।‎‎স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্র বহনের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে কিছু ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে দুই চোখ উপড়ে ফেলাসহ মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন।‎‎পরে তাকে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  নিয়ম অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ দেশের রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি মন্ত্রিপরিষদ বিভাগ সম্পন্ন করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিদ্যমান সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নতুন সরকারের প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।” তিনি আরও জানান, রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আনুমানিক অতিথির সংখ্যা এক…

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকরাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটে। এতে বিএনপি জামায়াত নেতা সহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি নেতা ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসাব সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয়রা জানান,গতকাল শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বিরকে মারপিট করে স্থানীয় বিএনপির কর্মীরা। এরই জের ধরে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। নতুন মন্ত্রিপরিষদ সচিব নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে কাজ করবেন সিরাজ মিয়া।

Read More

নওগাঁ প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খ্যাতিমান বিতার্কিক ফজলে হুদা বাবুল। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৬৩ ভোট। প্রায় ৫১ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে তিনি জেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নজির স্থাপন করেছেন। নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ–৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বদলগাছীতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী সোমপুর মহাবিহার (পাহাড়পুর বৌদ্ধ বিহার) এবং প্রাচীন হলুদ বিহার। হাজার বছরের…

Read More