Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, ‘ধানের শীষ’ প্রতীকে বিএনপির প্রার্থীরা 210টি আসনে জয়লাভ করেছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ৬7টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা ১4টি আসনে জয় পেয়েছেন। এখনো ২টি আসনের…

Read More

সিলেট সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী কালবেলাকে বলেন,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সারাদেশ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে চলছে ভোটের উত্তেজনা। এরমধ্যেই ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশবাসীকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’ নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টে নির্দিষ্ট কোনো গুজব বা ঘটনার উল্লেখ করেননি জামায়াত আমির। এদিকে,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আসিফ মাহমুদ বলেন, ‘কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে। ’ এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ…

Read More

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ভোটগ্রহণ। এরই মধ্যে ১৪০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন রুমি এবং উজিরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাকি। অনুষ্ঠানে প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্রে জানা…

Read More

বরিশাল প্রতিনিধি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থীর ছবি সম্বলিত ভোটার স্লিপসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ সেনাক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদেরকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং এক লাখ ২ হাজার টাকা জব্দ দেখিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অর্থদণ্ড দেওয়া দু’জন হলেন- হুমায়ুন গাজী ও এনায়েত গাজী। তারা বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী বলে পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে হুমায়ুন গাজীকে ১০ হাজার এবং এনায়েত গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার…

Read More

শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকাসহ মাস্টার গোলাম মোস্তফা নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। তাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, নড়িয়া পৌরসভার একটি বাড়িতে জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনি কাজে টাকা বিতরণ করছেন- এমন খবরের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে যায়। খবর পেয়ে তিনিও যান। সেখান থেকে টাকা বিতরণের একটি তালিকা, ল্যাপটপ, হার্ডডিস্ক পাওয়া যায়। সেখান থেকে ৭ লাখ ২০ হাজার টাকা…

Read More

জামালপুর প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করে সহকারী রিটার্নিং কর্মকর্তারা।পুলিশ ও আনসারের কড়া নিরাপত্তায় জেলার ৭টি উপজেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬২৩টি ভোট কেন্দে বিভিন্ন বাহনে এসব সরঞ্জাম পাঠায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, জামালপুর-৫ (সদর) আসনের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী মালামাল বিতরণ শুরু হয়েছে। জামালপুর সদর আসনে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে টাকা বিতরণকালে আটক করেছেন এলাকাবাসী। পরে তাকে দুইদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার সামনে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ওসি মো মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। উনার কাছে টাকা পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনি…

Read More