Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার তাকে বহিষ্কার করেছে তার দল। কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- দলীয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোক করার পর বেশ কিছুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনের নিরাপত্তায় প্রথমবারের মতো ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকল), ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আগামী পরশু (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। দেশের বাইরে তার সম্পদ থাকলেও ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় নেই বলে বিবরণীতে বলা হয়েছে। এক বছরে প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বেড়ে ২০২৫ সালের জুনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা। করবর্ষ অনুযায়ী ২০২৫ সালের জুন…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা সাজিয়েছি। বর্তমান প্রজন্মের সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সব পরিকল্পনা। বিশেষ করে দেশের সব তরুণ-তরুণী, বেকার জনগোষ্ঠী ও নারীদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রধিকার। এ ছাড়া দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দেশবাসীর কাছে এটা আমার অঙ্গীকার।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গতকাল সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ‘আল্লাহর নির্দেশে’ ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নেতৃত্বের মূল ধারায় তাদের আনা হবে বলে জানান তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন কথা বলেন জামায়াত আমির। প্রায় ১৯ মিনিটের ভাষণের শুরুতে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমানত। সেটি কোনো উপভোগের বিষয় নয়। সর্বাবস্থায় আমরা স্মরণে রাখব, ‘আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে’। আমরা হজরত ওমরের সেই বিখ্যাত উক্তি ও দায়িত্বশীলতা মনে রাখব, ‘ফোরাতের তীরে একটি কুকুর না খেয়ে…

Read More

বরগুনা প্রতিনিধি বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা সোমবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশ ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কলেজ মাঠ ও আশপাশের সড়কে জনসমাগমে তৈরি হয় জনসমুদ্র। জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ফারুক মোল্লা বলেন, বরগুনার মানুষ…

Read More

মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোণা-৪ আসনের এমপি পদপ্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ এখানে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। তাই ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না, ’৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।’ জামায়াত-শিবিরকে উদ্দেশ্য করে, লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন? আমি সে বিষয়ে বলতে চাই না, কখনো বলিনি। কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন।’তিনি বলেন, ‘আরও অনেক…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং। আমি ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে আপনারা কেউ ব্যথিত হয়ে থাকেন, একদম হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে সরি।” সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে শফিকুল আলম বলেন, “আপনাদের কাজটা কতটা ইজি করা যায়, সেটা চেষ্টা করেছি। আমাদের ডিবেটটাই হতো, উনাদেরকে (সাংবাদিক) কোন ল্যাঙ্গুয়েজে লিখলে সবাই এটাকে নিতে পারবেন। প্রথম প্রথম আমাদেরকে নিয়ে আপনাদের একটা কোশ্চেন ছিলো। আমরা অনেক বেশি ইংরেজিতে দেই। এরপরে কিন্তু বাংলাতেই বেশি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ফরেন এনগেজমেন্ট…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান তিনি। এর আগে গতকাল রবিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০…

Read More