- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মোঃ আব্দুল হালিম মিঞা। মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে তার সরব উপস্থিতি ইতোমধ্যেই সাধারণ ভোটার, তৃণমূল নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা পরিবার, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সাংগঠনিক দক্ষতা, তৃণমূলের সাথে নিবিড় সম্পৃক্ততা এবং দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকার কারণেই দলীয় মনোনয়ন না পেলেও তিনি জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি পূর্বে কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির…
বিনোদন ডেস্ক ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের নজরে আসেন। এরপর থেকে নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা করে নেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজেকে সবসময় জানান দেন বিদ্যা সিনহা মিম। তবে এবার অভিনয় নয়, সামাজিক মাধ্যমে তার একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন অভিনেত্রী। তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন তিনি। কয়েক দিন আগেও বলিউড স্টাইলে নিজেকে মেলে ধরে তাক লাগিয়ে দেন ভক্ত-অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম…
নেয়ামুল হক রনি(বরিশাল) বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রচার-প্রচারণার নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন প্রার্থীরা। বিভিন্ন সংসদীয় এলাকার ভোটারদের দেওয়া তথ্যানুযায়ী বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তবে ছয়টি আসনেই ধানের শীষ প্রতীকের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে লড়াই করতে হবে বাকি ৩০ জন প্রার্থীকে। যদিও মনোনয়নপ্রাপ্ত বিএনপির হেভিওয়েট প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের মাঠে তীব্র প্র্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় রাজনীতির মাঠে শক্ত অবস্থানে থাকা বিএনপির সাথে প্রতিদ্বন্ধিতা করতে কৌশলে এগোচ্ছে অন্য দলগুলোর প্রার্থীরা। বিভাগীয় সদর দপ্তর, বরিশাল শহর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ (সদর)…
কয়রা (খুলনা)প্রতিনিধি: ফরহাদ হোসাইন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিল। সোমবার বিকেলে কয়রা উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে ধানের শীষের পক্ষে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের শক্তির মহড়া হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বিকেল ৪টায় কপোতাক্ষ কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। এর আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে কয়রা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময়…
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী নিয়ে পঞ্চগড় ১ আসনের নাগরিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চগড়-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. মিনহাজুর রহমান তাকে জরিমানা করেন। এর আগে, ৪ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের নির্বাচনি এজেন্ট মো. নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এম এ মজিদ ভোটারদের বলেন, “ধানের শীষের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। সামনে যে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। সোমবার সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তার বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য রাখেন এবং পরে সচিবদের সঙ্গে ছবি তোলেন। শফিকুল…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর ভোটারদের মাঝে কালো টাকা ব্যবহার ও জামাত প্রার্থীর বিভিন্ন ধরণের গুজব এবং মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকালে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ ভোটারদের মাঝে কালো টাকা ব্যবহার ও জামায়াত প্রার্থী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরণের গুজব এবং মিথ্যা অভিযোগ করে আসছে। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর টহল, যানবাহন পর্যবেক্ষণ, জনসচেতনতামূল কার্যক্রম ও নিরাপত্তার বর্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য সোমবার (০৯ ফেব্রয়ারি) দুপুরে কাকরাইদ বিএডিসি থেকে শুরু করে মধুপুর পৌর শহরের প্রধন প্রধান সড়কে মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নঈম উদ্দিন এর উপস্থিতিতে সেনাবাহিনীর মেজর রিফাত, বিজিবি সুবেদার নজরুল, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল এর নেতৃত্বে মহড়া কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় ভোটার আমিনুল ইসলাম মানিক জানান, আশা করি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা…
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এবং কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আজকের এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। ওবিই কারিকুলামের জন্য কুমিল্লা…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশামুল হক খান। এর আগে তিনি প্রায় ছয় বছর একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে এহতেশামুল ডাচ্-বাংলা ব্যাংকের লোকাল অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন। এহতেশামুল হক খান ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫…