Author: admin

ভোরের বাংলা নিউজ ডেস্ক  আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছায় অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।  পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে গত ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়ে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিনের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা পেছনের তারিখ থেকে (ভূতাপেক্ষভাবে) কার্যকর হবে। তালিকা অনুযায়ী পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর…

Read More

কুমিল্লা প্রতিনিধি  কুমিল্লার মুরাদনগরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারযোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে; যার পরিমাণ দুই লাখ টাকা। আটক ব্যক্তি সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালী। তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ‘নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে। তাই ভোটের ফলাফল না নিয়ে কেউ ফিরবেন না’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণভোটের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমরা আশা করছি, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে। ‘হ্যাঁ’ যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে, জুলাই বাস্তবায়ন হবে। ‘হ্যাঁ’ বিজয়ী হলে আবরার থেকে শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে। আমরা ১১ দলীয় জোটের দলগুলো বরাবরের মতো সংস্কারের পক্ষে ছিলাম। আমরা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি রেকর্ড করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে, ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন সিইসি। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানাবেন তিনি। এ ছাড়া দেশজুড়ে নির্বাচনীসামগ্রী বিতরণ, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পৃথক দুটি অভিযানে হত্যা মামলার তিনজন আসামি এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযান: র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইলের সখিপুর থানার একটি হত্যা মামলায় অভিযুক্তরা ও নিহত কোরপান আলী (৭০) একই গ্রামের বাসিন্দা। নিহতের স্ত্রী মানসিক রোগে আক্রান্ত। গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে নিহতের স্ত্রী বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে কোরপান আলী স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ  প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা কেরানীগঞ্জে গড়ে তোলা হয়েছে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয়। ঢাকা-২ ও ঢাকা-৩ সংসদীয় আসনের আওতাধীন উপজেলার সব ভোটকেন্দ্রকে শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা টহল ও ২৪ ঘণ্টা সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ উমর ফারুক। ইউএনও মোঃ উমর ফারুক জানান, কেরানীগঞ্জ উপজেলায় মোট ২২১টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুধু ক্যামেরা বসিয়েই দায়িত্ব শেষ করা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১( মধুপুর- ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ তার নারী কর্মীদেরকে হেনস্থা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদ এর কর্মীদের উপর হামলা ও নানা ধরনের অশ্লীল কথা বার্তা ও প্রাণ নাশের হুমকি, মারধর নারী কর্মীদেরকে হেনস্থার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল -১( মধুপুর -ধনবাড়ি) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র তালা প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনানবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন বিভিন্ন ইউনিয়নে আমার কর্মীরা তালা…

Read More

বিনোদন ডেস্ক নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঢাকা-১৭ আসনে আলোচিত খল অভিনেত্রী রিনা খান সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন। বিএনপির সমর্থিত শিল্পীদের মধ্যে একজন রিনা খান বলেন, গত ১৭ বছরে দলের সমর্থক শিল্পীরা বিভিন্ন ধরনের নির্যাতন ও বাধার মুখোমুখি হয়েছেন, যার মধ্যে তিনি নিজেও আছেন। তিনি উল্লেখ করেন, বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে দীর্ঘ সময় কাজ থেকে বঞ্চিত হয়েছেন। রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমন রিনা খান বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, আসন্ন নির্বাচনের পর সংরক্ষিত আসনে এমপি পদে নির্বাচিত হতে পারবেন। তবে, তার এই স্বপ্ন বাস্তব হবে কিনা,…

Read More

খুবি প্রতিনিধি খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি ডিসিপ্লিন। আজ ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৫ রানে রসায়ন ডিসিপ্লিনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে ইংরেজি ডিসিপ্লিন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করে রসায়ন ডিসিপ্লিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ ও ১ উইকেট শিকার করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের তানভীর হোসেন। পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫৬ রান সংগ্রহ, ৮…

Read More

জামালপুর প্রতিনিধি। বিএনপি ক্ষমতায় গেলে শুধু কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড চালু করবে না, প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডও চালু করবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন বিএনপির চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত মাফ করে দিবেন। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড দিবেন। বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন দেশে থাকেন, আমরা প্রবাসীরা আশা করছি, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান প্রবাসী কার্ডও চালু করবেন। মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দশটায় জামালপুর সদরের ইটাইল ইউনিয়নে বিএনপির শেষ নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। জামালপুর সদর আসনের বিএনপির প্রার্থী ওয়ারেস আলী মামুনের নির্বাচনী সভায়…

Read More