Author: admin

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আলোচনায় এসেছেন অধ্যাপক মতিয়ার রহমান। মোট প্রদত্ত ৩ লাখ ২৯ হাজার ৮৮৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট। ফলে ২৬ হাজার ৩৬ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন তিনি। এর আগে ২০১৮ সালে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এবং ২০০৮ সালের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঝিনাইদহ-৩ আসনটি কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা নিয়ে গঠিত। স্থানীয়ভাবে জননন্দিত রাজনীতিবিদ হিসেবে পরিচিত অধ্যাপক মতিয়ার রহমান দীর্ঘদিন…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: “আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়”— রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অমর এই পঙ্‌ক্তি উচ্চারণের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কবির ১২৭তম জন্মজয়ন্তী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি গ্রামে ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা প্রাঙ্গণে। কবিতাচক্র ঝালকাঠি এবং জীবনানন্দ দাশ জন্ম-মৃত্যু উদ্‌যাপন পরিষদ, রাজাপুর ও ঝালকাঠির যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক এবং কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু. আল আমীন বাকলাই। সভাপতিত্ব…

Read More

শার্শা (যশোর) প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে তাদের দু’দেশ ইমিগ্রেশন রোড বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাষ জানান, স্বদেশে ফেরত আসা শিশু-কিশোররা…

Read More

সুলতান আহমেদ (প্রতিনিধি নওগাঁ) নওগাঁর আত্রাই উপজেলায় আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা ঘিরে সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনায় আহত ফুটবল দলের অধিনায়ক তানভীরের পাশে দাঁড়িয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম। তিনি আহত তানভীরের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা এবং হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ফুটবল দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সায়েম উদ্দিন স্কুল এন্ড কলেজকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলায় এই জয়ের পর ফেরার পথে পরিকল্পিত হামলার শিকার হন খেলোয়াড়েরা । অভিযোগ রয়েছে, পরাজয়ের ক্ষোভে সায়েম…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খান হুইপের দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যদের শপথ শেষে গতকাল মঙ্গলবার সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে একাধিক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের…

Read More

খুবি প্রতিনিধি রক্তদান শুধু জীবন বাঁচায় না, মানবিকতার বন্ধনও দৃঢ় করে : খুবি উপাচার্য স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা-২০২৬ আজ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৫টা ৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, মানুষের সংকটময় মুহূর্তে রক্তদান এক অনন্য মানবিক দায়িত্ব। বাঁধন সেই দায়িত্ব পালন করে অসংখ্য মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে। রক্তদানের মতো মহৎ উদ্যোগ শুধু একজন মানুষের জীবনই বাঁচায় না, সমাজে মানবিকতার বন্ধনও আরও দৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন,…

Read More

মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুর ফরিদপুরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, দক্ষিণবঙ্গের রাজপথের ‘অগ্নিকন্যা’ খ্যাত শামা ওবায়েদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেছেন। তাঁর এই সাফল্যে ফরিদপুরসহ সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে বইছে আনন্দের হিল্লোল। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সরব উপস্থিতি এবং কূটনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখা শামা ওবায়েদকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ায় আনন্দিত ও গর্বিত ফরিদপুরবাসী। সাধারণ মানুষের মতে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি ফরিদপুরের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। শামা ওবায়েদের এই নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হয়েই মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ টাঙ্গাইল-১ আসন পুনরুদ্ধার করে ব্যাপক আলোচনায় আসেন। প্রায় ২৫ বছরের রাজনৈতিক সংগ্রাম, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ইনসাইড দ্য হারামাইন জানায়, মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে বুধবার। এদিকে, দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র রমজানের রোজা শুরু হবে। দেশটির রুলার্স সিলের কিপার তান শ্রী সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমাদ এ ঘোষণা দেন। তিনি জানান, দেশজুড়ে রোজা শুরুর তারিখ নির্ধারণ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সপরিবারে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবরে যান তিনি। সেখানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান উপস্থিত ছিলেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

Read More