Author: admin

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ   (ঢাকা) প্রতিনিধি  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে কাজ করবে বর্তমান সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, “নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা চাই, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে তিনি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারাও উপস্থিত ছিলেন। একুশের চেতনাকে ধারণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান তারা।

Read More

বরগুনা প্রতিনিধি ‎ ‎ ‎ভাষা আন্দোলনের ৭৩ বছর পেরিয়ে গেলেও বরগুনার পাথরঘাটা উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার। উপজেলার ২০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫৩টিতেই কোনো স্থায়ী মিনার নেই। ফলে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজার হাজার শিক্ষার্থীকে কলাগাছ ও বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়। ‎ ‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাথরঘাটায় ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১১টিতে স্থায়ী শহীদ মিনার রয়েছে। বাকি ১৩৮টি বিদ্যালয়ে কোনো স্থায়ী মিনার নেই। অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা অফিসের আওতাধীন ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, মাদ্রাসা ও কলেজ) মধ্যে ৩৯টিতে স্থায়ী শহীদ মিনার…

Read More

ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীনের মরদেহ উদ্ধার মোহাম্মদ আব্দুন নুর রানা সিনিয়র রিপোর্টার ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া এক নারীর লাশ তিন দিন পর শনাক্ত হয়েছে। নিহতের নাম হাসিনা পারভীন মিনু (৪৫)। তিনি ঢাকার ঢাকা শাজাহানপুর এলাকার শান্তিবাগ বাজার সংলগ্ন বাসিন্দা। তার পিতার নাম মহিউদ্দিন আহমেদ ও মাতা হোসনে আরা বেগম। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানায় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে-এর সার্ভিস লেনের গাবতলী এলাকায় রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ভাঙ্গা থানা…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহে) প্রতিনিধি: মহাকাশে মানুষের বসতি স্থাপন,একসময় যা ছিল কল্পবিজ্ঞানের গল্প, আজ তা বাস্তবতার পথে দ্রুত এগিয়ে চলছে। আর সেই বৈশ্বিক অভিযাত্রায় অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাত মেধাবী শিক্ষার্থী। তাদের গবেষণাপত্র আন্তর্জাতিক পর্যায়ে ২৫৬টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে তারা। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কারণে বিকল্প আবাসের সন্ধানে দীর্ঘদিন ধরে কাজ করছে বিশ্বের শীর্ষ মহাকাশ সংস্থাগুলো—NASA, SpaceX এবং European Space Agency। এ প্রেক্ষাপটে কোটচাঁদপুরের সাত শিক্ষার্থী মহাকাশে মানব বসতির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে একটি গবেষণামূলক আর্টিকেল প্রস্তুত করে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় প্রেরণ করে। তাদের গবেষণা প্রথম স্থান অর্জন…

Read More

প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি লাল মাটির পাহাড়ঘেরা ক্যাম্পাসে প্রতিদিন হাজারো শব্দের কোলাহল। বাংলা ও ইংরেজির প্রাধান্যে মুখরিত শ্রেণিকক্ষ, সেমিনার আর করিডোর। তবে এই শব্দমালার ভিড়ে কিছু সুর যেন ক্রমেই ফিকে হয়ে আসছে। ত্রিপুরা, চাকমা বা মারমা ভাষাভাষী শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলো অধিকাংশ সময় সীমাবদ্ধ থাকে ব্যক্তিগত আলাপচারিতায়; প্রাতিষ্ঠানিক পরিসরে সেগুলোর উপস্থিতি একেবারেই অদৃশ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা বিশেষ সাংস্কৃতিক আয়োজনে বিষয়টি আলোচনায় এলেও বছরজুড়ে তা আড়ালেই থেকে যায়। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মতে, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি তাদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রজন্মান্তরে বহমান আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী বিশ্বজয় ত্রিপুরা বলেন, “মাতৃভাষা একটি জাতির ইতিহাস ও আত্মপরিচয়ের…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরও এক শিশু ছেলে। দুর্ঘটনায় নিহতরা হলো- বাবা দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ী পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মোটরসাইকেলে করে দুই ছেলে ইশতিয়াক আহমেদ (২০) ও আবরার (৫) কে নিয়ে জামালপুর থেকে শেরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন দেলোয়ার মাহমুদ (৫০)। যাওয়ার পথে শহরের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা দেলোয়ার মাহমুদ ও বড়…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা (প্রতিনিধি)  ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ–এর একটি পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন । উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।আজকের পতাকা উত্তোলনের ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ…

Read More

কুবি প্রতিনিধি : ‎ ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সাদির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন। ‎ ‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি শেখ মোঃ মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ইমন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। ‎ ‎সদ্য মনোনীত সভাপতি এস এম সাদির বলেন, ‘নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন একটি আঞ্চলিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন প্রধানত শিক্ষার্থীদের সাহায্য ও…

Read More

বাকৃবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীদের নিয়ে গণইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর থেকেই ইফতার উপলক্ষে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হতে থাকে। বিকেল থেকেই মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে লোকে লোকারণ্য। এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি কৃষিবিদ আবু নাসির ত্বোহা বলেন, রমজান মাসে তাকওয়া অর্জনের লক্ষ্যেই আমরা ইফতার বিতরণের এই উদ্যোগ নিয়েছি। তাকওয়া অর্জনের অন্যতম উপায় হলো নিজের খাবার ও আনন্দ-বেদনা অন্যের সাথে ভাগ করে নেওয়া। আমাদের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করা।…

Read More