- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
আলামিন খান জাবি প্রতিনিধি জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ সেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৯ তম ব্যাচের সাজ্জাদ হোসেন জিহান ও সাধারণ সম্পাদক হয়েছেন ৫১ তম ব্যাচের মনির হোসেন সোমবার (২৩ ফেব্রুয়ারি ) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ড. মোহাম্মদ ইউসুফ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি জাহিদ খান (৫০)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বারিউল ইসলাম (৫০), ফখরুল হাসান ফাহাদ (৫০), হৃদয় শাহা (৫০), বিজয় দত্ত (৫০), আব্দুল জব্বার (৫০), সাবিকুন্নাহার পলি (৫০) ও গৌরব চন্ড (৫০)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত…
নওগাঁ নওগাঁর রাণীনগর উপজেলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় “উন্নত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার বৃদ্ধি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার সমর, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে. আজাদ, কর্মসূচি সংগঠক মোঃ জায়ীদ আবেদীন বিশ্বাস, টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সভায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, হাইজিন কর্নার স্থাপন, তিন কক্ষবিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উজিরপুর পৌরসভা-এর হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এ সময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উজিরপুর সার্বজনীন কীর্ত্তন আঙ্গিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি বরুণ কুমার মিত্র, সাধারণ সম্পাদক তপন মিত্র, সহ-সভাপতি জয়ন্ত নন্দী ও অঞ্জন সিকদার, সহ-সম্পাদক অমলেশ মজুমদার, রতন রায় চৌধুরী, কল্যাণ কুমার চন্দ, আসিষ কুমার দাস (মনাই), নেপাল কর্মকার, নারায়ণ ভাওয়াল, আসিষ মজুমদারসহ শতাধিক নেতাকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ হোসেন মিয়া, বিএনপি নেতা মাস্টার আকবর হোসেন, উজিরপুর…
আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেছেন কোন ধরনের চাঁদাবাজী আমতলী তালতলী বরগুনা সদরে চলবেনা। তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ারপর নিজ নির্বাচনী এলাকা আমতলীর সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য দেখার করার জন্য সোমবার সকাল ১০ টায় আমতলী উপজেলায় আসেন। আমতলী এসে তিনি আমতলী থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাত করে আমতলী পৌর শহরের প্রধান প্রদান সড়কে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাত শেষে আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় ইসলামী আন্দোলনের মনোনীত একমাত্র সংসদ সদস্য আলহাজ¦ মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আরো বলেন,বরগুনা ১ আসনের প্রায় ৬…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে চাই । মাদক, জুয়ার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে সোচ্চার থাকতে হবে। মাদক ক্রেতা-বিক্রেতার তালিকা তৈরী করতে হবে। এজন্য ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত হয়। তারা দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটায়। তিনি আরো বলেন, সংখ্যা লঘু শব্দটা আমরা পরিহার করি। সমাজে হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা মানুষ, সবাই মিলে দেশের উন্নয়ন করতে চাই। সেক্ষেত্রে সকল কর্মকর্তা-কর্মচারীর সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।সোমবার…
কোটচাঁদপুর প্রতিনিধি জনস্বাস্থ্যের মানোন্নয়ন ও হাসপাতালের পরিবেশ সুরক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোটচাঁদপুর উপজেলা শাখা। সোমবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান নিজ হাতে ঝাড়ু নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি হাসপাতালের অভ্যন্তরীণ ওয়ার্ড, বারান্দা ও বহিঃপ্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করেন। পরে একই দিনে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এও অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অংশ নেন। অভিযান শেষে আয়োজিত সভায় এমপি মতিয়ার রহমান বলেন, “হাসপাতাল হলো মানুষের শেষ আশ্রয়ের জায়গা।…
বিনোদন ডেস্ক সাবেক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। তিনি দীর্ঘদিন নীরব থাকার পর দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা করেন। তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। ডেইলি পাকিস্তান সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ইকরা তার সাবেক স্বামী আবদুল্লাহ শাকিল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে লাহোরের ডিফেন্স ‘সি’ থানায় একটি এফআইআর করেছেন। এতে অভিযোগ করা হয়, তার সাবেক স্বামী…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হতে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। (ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; (খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ, (গ) বিলম্বে অফিসে উপস্থিতি। এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে…
কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এ, বি ও সি ইউনিটের বিভাগভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিবাগত রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল। এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট অনুষদে অফিস চলাকালে (সকাল ৯টা থেকে বিকেল ৩টা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর টাঙ্গাইল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের এক কর্মী ও সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম। তিনি নিজেকে জেলা ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে পরিচয় দেন। পরে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, একটি বাঁশের খণ্ডে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে দলীয় কার্যালয় প্রাঙ্গণে তা উত্তোলন করছেন তিনি।…