- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকারি দল আদালতের কাঁধে বন্দুক রেখে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার চেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তরুণ প্রজন্ম সজাগ রয়েছে; জুলাই বিপ্লবের অর্জন বিনষ্ট করার কোনো চক্রান্তই সফল হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উলামা বিভাগ আয়োজিত আলেম-উলামা ও খতিবদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক পরওয়ার বলেন, বিগত নির্বাচনের ফলাফল কারচুপির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যই তার প্রমাণ। দেশি-বিদেশি…
আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। এসময় কয়েকশ শিক্ষার্থীকে খাবার না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, শিবির আয়োজিত ইফতার প্রগ্রামে বিশ্ববিদ্যালয়ের নারী ও পুরুষ শিক্ষার্থীরা অংশগ্রহণের উদ্দেশ্যে কেন্দ্রীয় খেলার মাঠে আসে। ইফতারের সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আসন পূর্ণ হয়ে যায়। এসময় খাবার বিতরণের অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়েদের পৃথক লাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত পৌঁছে যায়। এসময় লাইনে থাকা বেশির ভাগ শিক্ষার্থীই খাবার পাননি।…
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ০৩ মার্চ (মঙ্গলবার) নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ তুলে কথা বলায় টাঙ্গাইলের টাঙ্গাইল-৫ (সদর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথী-কে অবরুদ্ধ করে রাখা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্নি চিকিৎসকদের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যা সংকট এবং সেবায় অব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্টার্নি ডাক্তারদের একটি অংশ তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ফাতেমা রহমান বিথী অভিযোগ করেন,আমি রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলতে গেলে হঠাৎ কয়েকজন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখিপুর ও মির্জাপুর দুইটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪মাটি ব্যবসায়ীকে ৬মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাতে সখিপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা ও মির্জাপুরের তক্তারচালা,পেকুয়া এলাকায় সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনী এবং মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এ অভিযানটি পরিচালনা করেন।সাজাপ্রাপ্তরা হলেন,সখিপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ(৪২),মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর আলম(৩৭),বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া(২২) ও বেলতৈল গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক(২৪)।জানাযায়…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং ফুটপাত হকারমুক্ত রাখতে ফরিদপুর শহরে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার (০৪ মার্চ ২০২৬) শহরের বিভিন্ন বাজার, শপিংমল, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পিপিএম। পরিদর্শনকালে তিনি ক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ব্যবসায়ীদের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বজায় রাখা এবং শহরের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত রাখা, যানবাহনের সুশৃঙ্খল পার্কিং নিশ্চিত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কার্যকর…
মোহাম্মদ আব্দুন নুর রানা | সিনিয়র রিপোর্টার ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে ছোট্ট একটি চায়ের দোকান। আকারে ছোট হলেও মানবিকতা ও সততার দিক থেকে যেন বিশাল এক প্রতিষ্ঠান। সেই দোকানের মালিক তরুণ উদ্যোক্তা জুবায়ের আবারও প্রমাণ করলেন সততা এখনও বেঁচে আছে। তান্দুরী চা সহ প্রায় ৮০ ধরনের চা বিক্রি করেন জুবায়ের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটে তার। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায় সব শ্রেণির মানুষ তার দোকানে আড্ডা ও চায়ের স্বাদ নিতে ভিড় করেন। হাসিমুখে আপ্যায়ন আর আন্তরিক ব্যবহারই তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। কয়েকদিন আগে তার দোকানে এক ক্রেতা অসাবধানতাবশত একটি ব্যাগ ফেলে যান। পরে ব্যাগটি খুলে দেখা…
বিনোদন ডেস্ক ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় চারদিকে গুঞ্জন, সহশিল্পী ইফফাত আর তিথির সঙ্গে অভিনেতার পরকীয়ার জেরেই নাকি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেন তিনি। ইকরার পরিবার ও তার বান্ধবীরাও একই অভিযোগ তুলেছেন। সম্প্রতি নেপাল থেকে দেশে ফিরেছেন ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আর তিথি। দীর্ঘদিন শোবিজ অঙ্গণেও গুঞ্জন, আলভীর সঙ্গে ছোটপর্দার এই অভিনেত্রী প্রেমের সম্পর্ক রয়েছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন তিনি। নানা আলোচনা-সমালোচনার পর আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন…
ইবি প্রতিনিধি: আনন্দ-উচ্ছ্বাসে-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) প্রাঙ্গণে সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ উৎসব উদযাপন করা হয়। উৎসবটি উপলক্ষে মঙ্গলবার সকালে টিএসসিসি’র পূজা উদযাপন কক্ষে শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করা হয়। এরপর শ্রীকৃষ্ণের বিগ্ৰহে প্রথম আবির অর্পণ করে হোলি খেলা শুরু হয়। রঙিন আবির ও রঙের মিশেলে হোলি খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরা। উৎসব শেষে প্রসাদ বিতরণ করে মিষ্টিমুখ করেন শিক্ষার্থীরা। এসময় অদিতি ঢালী নামের এক শিক্ষার্থী বলেন, আমার তিন বছরের ক্যাম্পাস লাইফের এটাই প্রথম দোল ছিলো। ক্যাম্পাস বন্ধ থাকায় খুব বেশি আয়োজন না করা…
জামালপুর প্রতিনিধি জামালপুর শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সড়ক দুর্ঘটনা রোধে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে নিসআ নেতৃবৃন্দ এবং ওসি মহোদয়ের মধ্যে শহরের সড়ক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনার প্রধান দিকগুলো ছিল:জামালপুর শহরের বর্তমান ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল ও সুশৃঙ্খল করা। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ। আলোচনা শেষে অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সড়ক নিরাপদ…