Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিশ্বমানের সেবা, ঝামেলাহীন ব্যবস্থাপনা এই শ্লোগানে টাঙ্গাইলে শুভ উদ্বোধন হলো আত – তাওবাহ ওমরাহ, ভিসা ও চিকিৎসা পর্যটন সেবা প্রতিষ্ঠান। টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ট্রাফিক বক্স সংলগ্ন ভবনের ৩য় তলায় ৭ মার্চ এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সাদত (বিশ্ববিদ্যালয়) কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ। সভাপতিত্ব করেন আত – তাওবাহ এর স্বত্বাধিকারী রবিউল আউয়াল খান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA) এর প্রতিনিধি ও অ্যাম্বাসেডর ফাউন্ডার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম রাজীব, আত-তাওবাহ এর পরিচালক মাহমুদ হাসান রানা, মেহেরবা…

Read More

বাকৃবি প্রতিনিধি ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বর্ষের ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা। শনিবার (০৭ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। জানা যায়, কর্মসূচির ৩য় ও শেষ অংশ হিসেবে এ বৃত্তি প্রদান করা হয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও বৃত্তি প্রদান করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, বাকৃবি শাখা শিবিরের সভাপতি আবু নাসির ত্বোহা, সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন,…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “প্রাণরসায়ন সংসদ” এর আয়োজনে ইফতার মাহফিল, পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩১ নম্বর কক্ষে (গ্যালারি) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসীর পাঠ প্রতিযোগিতা। এতে বিভাগের সাবেক ও বর্তমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পর আয়োজন করা হয় একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভাগের শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন করেন। পরবর্তীতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ সূত্রে, গত ০৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা-এর হত্যাকান্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে তাদের নাম থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারণ ভাতা প্রাপ্ত হবেন। এ ঘনায় বরখাস্তকৃতরা হলেন—…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে স্বল্প খরচে অধিক ফলনশীল ভিয়েতনামের নতুন জাতের সরিষা চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। ভবানিটেকী গ্রামের শাহীন হোসেন বাড়ির পাশে ৪০ শতাংশ জমিতে ২০০ গ্রাম ‘ভিয়েতনাম-৯৯৯’ হাইব্রিড জাতের সরিষা বীজ বপন করে বাম্পার ফলন আশা করছেন। উচ্চফলনশীল “ভিয়েতনাম-৯৯৯” জাতের সরিষা ভাল ফলন হওয়ায় কৃষকরা এ জাতের সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। প্রচলিত জাতের সরিষার ফলনের চেয়ে ৩ গুণ বেশি ফলন পাচ্ছে কৃষক। এটি স্বল্প খরচে (বিঘা প্রতি প্রায় ৭ হাজার টাকা) এবং দ্রুত সময়ে (প্রায় ৯০-১১০ দিন) ২৫-১৭ মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই হাইব্রিড জাতটি খরা ও লবণসহনশীল এবং প্রতি গাছে ৫০০-৬০০…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মানবিক চিকিৎসা সেবা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন চিকিৎসক ও শিল্প উদ্যোক্তা ডাঃ এম. এ. সাত্তার। তাঁর সেবামূলক কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। অনেক ক্ষেত্রেই তিনি গরিব রোগীদের কাছ থেকে কোনো ধরনের চিকিৎসা ফি গ্রহণ করেন না। ফলে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক ও পরোপকারী চিকিৎসক হিসেবে সুপরিচিত হয়ে উঠেছেন। স্থানীয়রা জানান, শুধু চিকিৎসা সেবাই নয়, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানোতেও তিনি সবসময় এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৭ মার্চ) রাত ১০টা ২৮ মিনিটে তাদের নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছে। আপনারাও চলে আসুন।’

Read More

আন্তর্জাতিক ডেস্ক  ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (০৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইরানে চালানো হামলা বা সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। তবে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার প্রশাসনের লক্ষ্য চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই অর্জন করা। তবে একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেল সংকটের গুঞ্জনে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে এবং মজুতদারি রোধে তেলের সরবরাহ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (৬ মার্চ) এক জরুরি নির্দেশনায় বিপিসি এই নতুন নিয়ম জারি করেছে। বিপিসির নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একটি যানবাহন দৈনিক নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবে না। নির্দেশনায় বলা হয়, দিনে একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার (পেট্রোল/অকটেন), ব্যক্তিগত গাড়ি (কার) সর্বোচ্চ ১০ লিটার (পেট্রোল/অকটেন), এসইউভি (জিপ) ও…

Read More

জামালপুর প্রতিনিধি জামালপুর জেলাজুড়ে হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে থমকে গেছে অনেকের জরুরি যাতায়াত, ফলে জনমনে বাড়ছে তীব্র ক্ষোভ। শুক্রবার সকাল থেকেই শহরের প্রধান প্রধান ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যায়। কিন্তু অধিকাংশ পাম্পেই ‘তেল নেই’ জানিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অনেক চালক এক পাম্প থেকে অন্য পাম্পে হন্যে হয়ে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত অকটেন বা পেট্রোল। পাম্প কর্তৃপক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ জানানো না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ আরও দানা বাঁধছে।…

Read More