- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা “সকল নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রোববার ( ৮ মার্চ) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। তিনি তার বক্তব্যে বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি নারীদের আত্মনির্ভরশীল হয়ে সমাজ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, …
পাথরঘাটা বরগুনা প্রতিনিধিবরগুনার পাথরঘাটা উপজোলায় দিনে-দুপুরে ছিনতাইয়ের কবলে পড়ে স্বর্ণের নাকের নোলক, কানের দুল হারালেন রাবেয়া নামে এক ভিক্ষুক।সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় পাথরঘাটার কেএম বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।স্হানীয়রা জানান, সত্তোরর্ধ্ব রাবেয়া পাথরঘাটার টাকারখাল গুচ্ছ গ্রামে থাকেন। তার স্বামীর নাম (মৃত: চান মিয়া পল্লান) তিনি শহরের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন চালান।আজ সকালে ভিক্ষা করাকালীন ছিনতাইকারী তার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেয়। এসময় তার কান ছিঁড়ে যায়।পরবর্তীতে ওই নারী পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলের কাছে বিষয়টি জানায়। সাংবাদিক আমিন সোহেল ওই নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং থানার ভারপ্রাপ্ত…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নারী প্রধান পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কার্ড দেওয়া হবে। এতে মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এই সুবিধা পাবে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিবারে নারীকে প্রধান হিসেবে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সভা কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান শরীফা হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সঞ্জয় কুমার মহন্ত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি জিয়াউল হক শাহিন, নির্বাহী সদস্য সাদেকুল আলম খোকা, আজাদ খান ভাসানী ও আজিবন সদস্য মির্জা দেলোয়ার হোসেন শিবলু, ইউনিট লেভেল অফিসার ইজ্জত আলী খান মাজুসহ কর্মকর্তারা।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা অভাবের সংসারটা একটু ভালো করার স্বপ্ন নিয়ে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মোশাররফ হোসেন (৪০)। আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন তিনি। কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় ইরানের মিসাইল হামলায় থেমে গেলো তার জীবনসংগ্রাম। মোশাররফ হোসেনের বাবা মো. সূর্যত আলী। পরিবারে রয়েছে দুই ছোট ছেলে—বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে মাত্র তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি। এরপর আবার ফিরে গিয়েছিলেন সংসারের হাল ধরতে। গতকালও পরিবারের সাথে কথা হয়েছিল। স্ত্রী কবরী…
খুবি প্রতিনিধি, ফিরোজ হাসান অমর একুশে বইমেলায় আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে শিক্ষা ডিসিপ্লিনের সহকারী প্রফেসর মোঃ ফজলে রাব্বি ও সহ লেখক সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ,খুলনার প্রভাষক সৌরভ অধিকারী রচিত প্রথম বই “শিখন-শেখানো প্রযুক্তি ” এই বইটিতে রচিত রয়েছে শিখন তত্ত্ব, আধুনিক পেডাগজি, শ্রেণিকক্ষ কৌশল, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষা প্রযুক্তির অর্থবহ ব্যবহারের সমন্বিত আলোচনার ভিত্তিতে। বইটি প্রকাশ করেছেন আদর্শ প্রকাশনী এবং বইমেলায় ৭৭২ ও ৭৭৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। তিনি তার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণায় এবং আন্তর্জাতিক স্তরেও সুনাম অর্জন করেছেন। বইটির লেখক মোঃ ফজলে রাব্বি বলেন, “বইয়ের বিষয়বস্তু টিচিং লার্নিং নিয়ে নানা রকমের থিওরি, মেথডলজি,…
স্পোর্টস ডেস্ক নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া। এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া। আজ সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল। রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় নিউজল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সিপার্ট। এছাড়া ৩৫ বলে তিন…
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) রাতে কুলিয়ারচর থানাধীন মুজরাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার একটি টিম রাত প্রায় ১০টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকার একটি কালভার্টের ওপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে কৌশলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— বড়চারা গ্রামের আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)। পুলিশ জানায়, আটক আলী আকবরের কাছ…
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গৃহবধূ ইয়াসমিন বানুর হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। গৃহবধূ ইয়াসমিন বানু বদলগাছী উপজেলার ভরট্র গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় সাড়ে ৫মাস আগে সদর উপজেলার জমির শেখের ছেলে আকাশের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। বিয়ের কিছু দিন পর তার স্বামী পরকিয়া প্রেমে জড়িয়ে পড়লে ইয়াসমিনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে মারপিট করতেন তার স্বামী আকাশ। তারপরও ভবিষ্যৎ সুখের আশায় সকল অন্যায় অত্যাচার ও মারপিট সহ্য করে সংসার…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণ ইফতারের আয়োজন করেছে ইবি শাখা ছাত্রশিবির। রোববার (০৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এর আয়োজন করে সংগঠনটি। এছাড়া মেয়েদের জন্য উম্মূল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে ইফতার বিতরণ করে সংগঠনটি। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মাঝে ইফতার ইফতার বিতরণ করেন তারা। শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও আইন অনুষদের…