- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
- বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন
- চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী ইউসুফকে পিটিয়ে হত্যা
- কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৮ কোটি টাকার রস ও গুড় উৎপাদনের আসা গাছিদের
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল…
ছবি সংগ্রহীত ধর্ম ডেক্স রমজান মাসের দীর্ঘ সিয়াম সাধনার পর মুসলমানদের জন্য সবচেয়ে আনন্দময় ও তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলোর একটি হলো ঈদের সকাল। সারা মাস সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির অনুশীলনের পর ঈদের দিনটি আসে খুশি, কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে মাথা নত করার এক অনন্য বার্তা নিয়ে। এই দিনের সূচনা হয় পবিত্র ঈদের নামাজের মাধ্যমে। ঈদের জামাতে মুসল্লিদের ঢল, তাকবিরের ধ্বনি, পরস্পরের কোলাকুলি; সব মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দের প্রতীক। তবে অনেকের মধ্যেই ঈদের নামাজের নিয়ত ও নিয়ম নিয়ে কিছুটা সংশয় বা প্রশ্ন দেখা যায়। ঈদের নামাজে অতিরিক্ত তাকবির থাকার কারণে এর পদ্ধতিও সাধারণ…
ছবি সংগ্রহীত স্বাস্থ্য ডেস্ক ডিম বাঙালির প্রতিদিনের খাদ্যতালিকার অত্যন্ত পরিচিত ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবার, অনেকেরই পাতে ডিম না থাকলে যেন খাবারই অসম্পূর্ণ মনে হয়। তবে বাজারে ডিম কিনতে গেলে প্রায়ই একটি প্রশ্ন ঘুরপাক খায়, সাদা ডিম ভালো, নাকি লাল ডিম? অনেকেই মনে করেন লাল ডিমের দাম বেশি হওয়ায় এতে পুষ্টিও বেশি। আবার কেউ কেউ বলেন, দুই ধরনের ডিমের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। আসলে বিষয়টি কী? ডিমের খোলসের রং কি সত্যিই পুষ্টিগুণ নির্ধারণ করে? বিশেষজ্ঞদের মতামত ও গবেষণার তথ্য বলছে, এই ধারণার পেছনে আছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা, আবার কিছু প্রচলিত ভুল…
আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। ভিডিওটিতে তার হাতে ছয়টি আঙুল দেখা গেছে। এতে করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত হতে পারে দাবি উঠছে। ইরানের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবির পর এমন ভিডিও নিয়ে আরও জল্পনা কল্পনার তৈরি করেছে। শনিবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন। ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।’ শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আসন্ন ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠপর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করা হবে।’ পরীক্ষা ও নিরাপত্তা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অর্থনৈতিকভাবে বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করবো। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই রকমই প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করেছ। ভোটের কালির দাগ নখ থেকে মোচনের আগেই আমরা সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি। এক কাতারে রয়েছি। এটিই আমাদের আবহমানকালের ঐতিহ্যবাহী বাংলাদেশ। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলমান হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সবাই মিলেই ভালো থাকবো।’ আজ শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন…
জামালপুর প্রতিনিধি জামালপুর পৌরসভা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু করেছে। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নিম্নআয়ের মানুষজন ঈদ উদযাপন করতে পারেন। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তারা জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ মার্চ তিন দিনব্যাপী চাল বিতরণ করা হবে। এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উদযাপন আরও আনন্দময় ও স্বস্তিদায়ক হবে। কর্মসূচিতে স্থানীয় কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন ইয়াতিমখানা ও মাদ্রাসার মাঝে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৮০টি ইয়াতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে মোট ১৬০ কেজি সৌদি আরবের উপহারের খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক মোঃ রহমতুল্লাহ বারী, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে প্রায় দুই হাজার গাছ কাটার উদ্যোগ আপাতত স্থগিত করা হয়েছে।পরিবেশকর্মীদের প্রতিবাদ এবং উচ্চ আদালতের একটি রায়ের বিষয় সামনে আসার পর জেলা প্রশাসনের নির্দেশে গাছ কাটা বন্ধ করা হয়। তবে এর আগে গত এক সপ্তাহে অন্তত ১৬০টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাবখান বাজার থেকে বারুহাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় পুরাতন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো কাটার পরিকল্পনা নেয় বন বিভাগ। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে গাছ কাটার কাজ শুরু করা হয়। পরিকল্পনা অনুযায়ী মোট ৪৭টি লটে ১ হাজার ৮১৫টি গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছিল। তবে…