- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
- ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
- কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
- ঘাটাইলে জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
- উজিরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি, ‘সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার’ যুবদলের
- মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী
- ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা
Author: admin
বাকৃবি প্রতিনিধি: ঈদের ছুটিতে জনশূন্য ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে তিনি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থানরত কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের খাবার প্রদান করেন। জানা যায়, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হল সংলগ্ন দোকানপাট বন্ধ থাকায় ক্যাম্পাসের মুক্ত বিচরণকারী প্রাণীগুলো তীব্র খাদ্য সংকটে পড়ে। এই বিষয়টি অনুধাবন করে ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। নির্দিষ্ট কয়েকজন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন নিয়মমাফিক খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, “ঈদের আনন্দ কেবল মানুষের…
খুবি প্রতিনিধি : ফিরোজ হাসান ঈদ মুসলিম উম্মাদের জন্য আনন্দ উৎসবের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ইদুল ফিতর প্রতিটি মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ। ঈদ শুধু উৎসব নয়,এটি মানুষের জীবনের গল্প বলার একটি সময়। ঈদকে কেন্দ্র করে ক্যাম্পাস সাংবাদিকদের ভাবনায় আনন্দ ও দায়িত্ব দুটোই সমানভাবে উপস্থিত দেখে মেলে।তারা শুধু উৎসব উপভোগ করেন না, বরং ক্যাম্পাসের ঈদ উদযাপন, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং ফাঁকা ক্যাম্পাসের বিভিন্ন চিত্র তুলে ধরেন। অনেক বিদেশি শিক্ষার্থী বাড়ি যেতে না পারার বাস্তবতা এবং ক্যাম্পাসের মানবিক দিকগুলোও তাদের প্রতিবেদনে গুরুত্ব পায়। ফলে তাদের কাছে ঈদ শুধু ব্যক্তিগত আনন্দের সময় নয়, বরং ক্যাম্পাস জীবনের নানা দিক তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ…
বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় আড়াইশ’ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আওয়াল উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অনার্স ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মান্নান মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান চঞ্চল প্রমুখ। এসময় পোলাও চাউল, ডাল, পেঁয়াজ, চিনি, সেমাই, তেল ও আলু বিতরণ করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালে সোনালিয়া গ্রামের ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী ও…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালক সহ দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টার দিকে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘনা ঘটে। ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহি সিএনজি ধনবাড়ীর নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংক এলাকায় পৌঁছলে অপরদিক ঢাকা থেকে ছেড়ে ছাড়া জামালপুরগামী এক অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালকের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পাওয়ামাত্রই পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের কে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া…
নওগাঁ প্রতিবেদক, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেগ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়,প্রতি বছরের ন্যায় আজ ১৭ ই মার্চ (২৭ রমজান) মঙ্গলবার উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্দেগ্যে ১০৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবার মাথাপিছু ২৫০ গ্রাম করে সেমাই, চিনি ও এক প্যাকেট করে গুড়া দুধ বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (বাবু)’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী সংবাদদাতা সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু। এছাড়াও উপস্থিত…
আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় সোমবার গভীর রাতে আকস্মিক ঝড়ে শতাধিক ঘরবারি লন্ডভন্ড বিধ্বস্ত হয়েছে। উপরে পরেছে সহাস্রাধিক গাছপালা। বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ায় ১৫ ঘন্টা ধরে অন্ধকারে রয়েছে দুই উপজেলার ৯৪ হাজার গ্রাহক। জানা গেছে, সোমবার রাত ১টার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ের সাথে বৃষ্টিও পড়ছির। আধাঘন্টা থেকে পৌনে এক ঘন্টার স্থায়ী ঝড়ে আমতলী ও তালতলী উপজেলার শতাধিক কঁাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এবং বাতাসের তান্ডবে ঘরের টিনের চালাও কয়েক হাজার গাছপালা উপরে পরে এবং ভেঙ্গে জায় ডালপালা। ঝড়েরর তান্ডবে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা, গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি, গোছখালি, হলদিয়া ইউনিয়নের সোনাউটা, অফিস বাজার ও রাওঘা গ্রামের…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার ২০২৪–২০২৫ অর্থবছরের আওতায় গ্রহণ করা সাতটি খাল খনন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিমিটেড-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে পৌর কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। সোমবার (১৬ মার্চ) পৌরসভার জারি করা নোটিশে উল্লেখ করা হয়, প্রকল্পের আওতাধীন সাতটি খালের মধ্যে ছয়টির কাজ আংশিকভাবে শুরু হলেও এখন পর্যন্ত কোনো খালের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি। এমনকি কোনো খালই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর (হ্যান্ডওভার) বা কমপ্লিশন সার্টিফিকেটসহ পৌরসভাকে বুঝিয়ে দেওয়া হয়নি। অপরদিকে একটি খালের কাজ এখনও শুরুই করেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। পৌরসভা সূত্রে জানা গেছে, একাধিকবার…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ ঢাকা ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান কেরানীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক সেবন করে—তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা এসব অপরাধীদের ছাড়াতে তদবির করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও…
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সামাদ উপজেলার সেকচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সংস্কার কাজের জন্য সিমেন্ট কিনতে পার্শ্ববর্তী কদিমচিলান বাজারে যান আব্দুস সামাদ। এ সময় দোকানদাররা বাজারদরের চেয়ে অতিরিক্ত মূল্য দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দোকানদার রুহুল আমিন (২১) ও তার ভাই তরিকুল ইসলাম (১৯)সহ কয়েকজন লোহার রড দিয়ে এলোপাথাড়ি, পেটাতে থাকে, এতে সামাদের মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…
বাকৃবি প্রতিনিধি: আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং অঙ্গনে অনন্য মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর শিক্ষার্থীরা। কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘কৃষি ও জৈবব্যবস্থা প্রকৌশলের আন্তর্জাতিক কমিশন’ (সিআইজিআর) আয়োজিত প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৫-২৬ এ চারটি ভিন্ন ক্যাটাগরিতে জয়লাভ করেছে বাকৃবির চারটি পৃথক দল। আমেরিকা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভারত, থাইল্যান্ড, ঘানা, নাইজেরিয়া সহ বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে বাকৃবি শিক্ষার্থীরা দুটি গোল্ড (প্রথম স্থান) এবং দুটি ব্রোঞ্জ (তৃতীয় স্থান) পদক লাভের গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার ফলাফলে দেখা যায়, ‘এনার্জি ইন এগ্রিকালচার’ (টেকনিক্যাল সেকশন ৪) ক্যাটাগরিতে কৃষিতে জ্বালানি ও শক্তি ব্যবহারের আধুনিকায়ন নিয়ে কাজ করে প্রথম স্থান (গোল্ড) অধিকার…