- প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
- বারহাট্টায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা
- অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
- বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
- কালিহাতীতে ৮ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, ঢাকায় মূল আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া
- মধুপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বভাসে বলা হয়েছে- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। একই সঙ্গে ক্যাম্পাসে নেই কোনো স্থায়ী গির্জা বা উপাসনালয়। সংশ্লিষ্ট বিষয়ে খ্রিস্টান শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, গত ০৫ এপ্রিল (রবিবার) ইস্টার সানডেতে খুবিতে ক্লাস ও পরীক্ষা যথারীতি চলমান ছিল। তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ওই দিন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। খোজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নেই কোন উপাসনালয়। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে তারা প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন। প্রার্থনার জন্য তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও অনেক ক্ষেত্রে অনিরাপদ। ভাস্কর্য ডিসিপ্লিনের…
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলায় খুবই জনপ্রিয়—এমনকি সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন। খবর এনডিটিভির। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তাহলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। ট্রাম্প বলেন, ‘আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব—ভাষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। ’ তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় যিনি দায়িত্বে আছেন, তার প্রতি তিনি সন্তুষ্ট। চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করার ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা এ নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক তার পোস্টে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী মিসেস রাহাত আরা বেগম। সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সিঙ্গাপুরে উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রেদোয়ান ইসলামের প্রকৃত ছবি। সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে রেদোয়ান লিঙ্গ পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি আসলে ছেলে থেকে মেয়ে হননি বরং তিনি নারী সেজেই টিকটক করতেন। এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। রেদোয়ান ইসলাম ফেসবুকে ‘রিহিয়া রিহি’ নামে একটি পেজ চালান। সেই পেজ ঘেঁটে দেখা যায়, তিনি নারী সেজে বিভিন্ন স্টাইলে ছবি তুলে ওই পেজে আপলোড করতেন। তিনি যে প্রকৃতপক্ষে নারী নন সেটি তার ছবি, রিলস দেখে বোঝা দুষ্কর। তবে তার প্রকৃত বেশকিছু ছবি গণমাধ্যমে এসেছে। তার এ পেজটিতে ফলোয়ারের সংখ্যা ২৫ হাজারেরও…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে দেশের বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক। ব্যাংকটিতে গত বছরের এপ্রিলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন কিমিয়া সাদাত। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ পাওয়ার কথা থাকলেও এক বছর ধরে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাংক সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হবে—এমন চুক্তিতেই আরেক বেসরকারি মেঘনা ব্যাংক থেকে নিয়ে আসা হয়েছিল কিমিয়া সাদাতকে। তখন তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদের পাশাপাশি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। শিরীন শারমিন…
কক্সবাজার প্রতিনিধিঃ প্রবালদ্বীপ সেন্টমার্টিনের আকাশে একটি উড়ন্ত ড্রোন সদৃশ রহসয়ময় আলোকিত বস্তু দেখা যাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন এটি মিয়ানমারের ড্রোন, আবার কেউ কেউ মনে করছেন এটি ছিল সাধারণ কোনো ড্রোন কিংবা রকেট নয়,এটা আকাশের উজ্জ্বল তারাকারাজি বা শুকতারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার পর জেটিঘাট সংলগ্ন আকাশে সবুজাভ আলোযুক্ত একটি বস্তু ভেসে থাকতে দেখা যায়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও মতবিরোধ। সেন্টমার্টিনে আকাশে ড্রোন দেখা নিয়ে সামাজিক যোগাযো গমাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন দ্বীপের বাসিন্দা অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সেন্টমার্টিনের আকাশে…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে এনজিও ফেডারেশন (এফএনবি) জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এফএনবি কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল উপস্থিত থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। তিনি সদস্যদের নিয়মিত বাৎসরিক ফি পরিশোধ এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসএসএস, টিএমএসএস, সেবা, বেলা, সেতু, সামাজিক সেবা সংগঠন, যৌথ উদ্যোগ, যুগবানী, আরপিডিও, এএসডি, বাওপা, সিডা, প্যাড, চর্চা, সেবা-আর্থসামাজিক সংস্থা, নিরাপদ সমাজ,…