Author: admin

জাবি প্রতিনিধি এনএসইউ স্পোর্টস কার্নিভাল–২০২৩ এর হ্যান্ডবল পুরুষ বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা, অতিথি ও খেলোয়াড়রা। দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় ইফাজ উদ্দিন আহম্মেদ (জীম) বলেন, “আমরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অনেক পরিশ্রম করেছি এবং অবশেষে সাফল্য ধরা দিয়েছে। আমাদের দলে এখন বেশ কিছু নতুন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় যুক্ত হয়েছে, যা আমাদের সময়ে ছিল না। আশা করি ভবিষ্যতের যেকোনো হ্যান্ডবল প্রতিযোগিতায় এই জয়ের ধারা অব্যাহত থাকবে।” আরেক খেলোয়াড় সাদাত কাভী জানান, “আজ আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কঠোর পরিশ্রমের সুফল আজ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা কাফনের কাপড় পরে মিছিলে অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা আয়োজন করেন। মিছেল ও পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল ও সহ-সভাপতি মামুন সরকার। তারা বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫সহ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে। নেতারা এটিকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা আরও উল্লেখ করেন,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী আজ শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। ফলে মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে শেষমেশ মেট্রোরেল চলাচল নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ মেট্রোরেল সেবাসংক্রান্ত একটি পোস্টে করে ডিএমটিসিএল। ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট কর্তৃক ‘চিফ অব স্টাফ ইনক্রিজেস’ নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত ঘোষণার পর প্রায় ৬০০ কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান। কারণ ওই সময়ে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় ২০২৩ সালের…

Read More

ম কান্তি গোপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর বিভিন্ন সেগমেন্টের বিজয়ী ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সপ্তাহের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় হলের টিভি রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন এককে বিজয়ী হয়েছেন সৈকত ও রানার্সআপ জয় রয়। দ্বৈতে সাগর-জয় চ্যাম্পিয়ন ও দিদার – মাহিন রানার্সআপ। টেবিল টেনিস এককে মিলন চ্যাম্পিয়ন ও আজহার রানার্সআপ। দ্বৈতে মিলন-শাহনুর চ্যাম্পিয়ন এবং আজহার- প্রান্ত রানার্সআপ। দাবায় বাসেদ চ্যাম্পিয়ন ও সাজ্জাদ রানার্সআপ। ক্যারম এককে ইমরদন চ্যাম্পিয়ন ও হারিস রানার্সআপ, দ্বৈতে সোহেল -জিসান চ্যাম্পিয়ন ও জাহেদ -সোহাগ রানার্সআপ। কার্ডে চ্যাম্পিয়ন সাজ্জাদ- হাবিবুল্লাহ…

Read More

চৌদ্দগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় পাটির দোয়া মিলাদ অনুষ্ঠিত জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় নূরানী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হালিম। প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেন, এদেশের মানুষ এখনো শহীদ জিয়া পরিবারের অবদান মনে রেখেছে। আজকের দোয়া মাহফিল ভালোবাসারই প্রমাণ। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের জনগণের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন,আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে লালন করবো। যতদিন বেঁচে আছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর আদর্শই ধারণ করে চলবো। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্ত আমরা ভুল করে জামায়াত-শিবিরকে সুযোগ দিয়েছি। বঙ্গবন্ধু ক্ষমা না করলে তারা টিকতেই পারতো না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেখানে নেই, সেখানে মুক্তিযুদ্ধ নেই বঙ্গবীরও নেই। শেখ হাসিনাকে আমি মায়ের মতো দেখি। শেখ হাসিনার অন্যায় বঙ্গবন্ধুর অন্যায় নয়। আর ড. ইউনুস…

Read More

কুবি প্রতিনিধি : প্রীতম কান্তি গোপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বাংলা ব্লকড (বিজয়–২৪ হল) ও সুনীতি–A (সুনীতি–শান্তি হল) দল। বির্তক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। বির্তকে বিজয়ী দল হলো বিজয়- ২৪ হলের দল বাংলা ব্লকেড। সেরা বিতার্কিক হয়েছে আবছার উদ্দিন ইফতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (CoUDS)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজক হলের পক্ষ থেকে জানানো…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ভিক্টোরিয়া রোডে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল…

Read More

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবীণ শিক্ষক, কর্মচারী, স্কুল ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়। আয়োজন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান…

Read More