- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাইবোন আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। নির্বাচনের আগে তারা আমাকে আরও সতর্ক হতে বলেছেন, তারা ভীত। কিন্তু সত্যি বলতে, আমি নই।’ শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘আজ আমার এ দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।’ তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি। যেখানে যাই, সেখানে লাখ লাখ হাদিকে দেখি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল— বাংলার কসাইরা— আর…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ঢাকার কেরানীগঞ্জ বাবু বজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে ফায়ার ফাইটাররা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ…
জাবি প্রতিনিধি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শুক্রবার (১২ই ডিসেম্বর) বিকেল সাড়ে তিন টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা স্থান থেকে শুরু করে প্রশাসনিক ভবন, ট্রান্সপোর্ট, চৌরঙ্গী হয়ে উপাচার্য বাসভবন পর্যন্ত যায়। এরপর জুলাই হামলায় জড়িত শিক্ষার্থী শিক্ষকদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘হাদী ভাইকে গুলি করে, ইন্টেরিম কি করে?’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘হাদী…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান তার নতুন গ্ল্যামারাস ফটোশুটের মাধ্যমে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ফেসবুকে শেয়ার করা কমলা রঙের অফ-শোল্ডার গাউন পরিহিত ছবিগুলো মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে এবং মন্তব্য বক্সে প্রশংসার ঢল নামে। ছবিতে ফারিনকে দেখা গেছে একেবারে রুচিশীল এবং অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে, তার সাজগোজ ছিল একেবারে পারফেক্ট। তার স্লিট গাউনের সাথেই যেন পুরো লুকটি মিলেছে, যেখানে তার আত্মবিশ্বাস এবং গ্ল্যামার দেখা গেছে পুরোপুরি। ছবির ক্যাপশনে তিনি কোন শব্দ না দিয়ে কেবল তিনটি কমলার ইমোজি ব্যবহার করেছেন, যা তার পোশাকের রঙের সঙ্গে দারুণ মানানসই ছিল। এ ছবির পর থেকেই ফারিন খানের প্রতি প্রশংসার ঝর উঠে।…
কুবি প্রতিনিধি : প্রীতম কান্তি গোপ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সাংসদ পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) শিক্ষার্থীরা। শুক্রবার ( ১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটক এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা, ’হাদি ভাই গুলিববদ্ধ, ইন্টেরিম জবাব দে ’, ‘ লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই ‘, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা ’, ‘ তুমি কে আমি কে, হাদী হাদী ‘ ‘ ভারতীয় আদিপত্য , ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ …
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আয়েজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যা ৬টায় শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। দোয়া শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদিক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি গেট দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান। এবং সমগ্র দেশের আইনশৃঙ্খলবাহিনীকে অনতিবিলম্বে সন্ত্রাসীদেরকে দমনে কঠোর পদক্ষেপ নেয়ার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম (সনদ নং ট-২৫৭৬/২০২৫)-এর পূর্বের কমেটির মেয়াদ শেষ হওয়া বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল এর তত্ত্বাবধানে গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে দুই বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালিকাভুক্ত ভোটারদের প্রত্যাক্ষ ভোটে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহিদুল ইসলাম মোহিত নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে অন্যান্যের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন,…
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার বিসিক শিল্প নগরীতে একটি প্লাইউড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এবং উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার (১২ই ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীর মধ্যে রনি প্লাইউড ইন্ডাষ্ট্রিজের কারখানায় ব্রয়লার মেশিনের তেলের পাইপ থেকে আগুনের সূত্রপাত। কারখানার শ্রমিকদের ও ফায়ারসার্ভিসের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর জানান, জরুরি খবর পেয়ে সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কারখানার শ্রমিকরাও আমাদেরকে সাহায্য করেছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত…
তামান্না নূরা যবিপ্রবি প্রতিনিধি ; ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে হল সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন ।পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ” ইনকিলাব ইনকিলাব- জিন্দাবাদ জিন্দাবাদ” “আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে?” “ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ” ” আওয়ামী লীগের কালো…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানেই নির্বাচনের সময় জানানো হয়েছিল। বৈঠকে স্থায়ী কমিটির…