- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
আগৈলঝাড়া প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনায়েত খান মনু, বিএনপি নেতা দীনেশ মাস্টার, বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি সেলিম, বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আখতারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাক ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও যুগ্ম আহ্বায়ক হাবিব…
কুবি প্রতিনিধি : প্রীতম কান্তি গোপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ ২০২৫-২০২৬ এর ‘ক্লোজ ডোর পিচ’ শীর্ষক সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। এটি এ বছরের প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড ছিলো, আগামী ৩ জানুয়ারি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে প্রতিযোগিতাটি শুরু হয়। সেমিফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের জোনাল অফিসার জাহিদ হোসাইন সানি। সেমিফাইনাল রাউন্ডে ২৪ টি দল প্রতিযোগিতা করে এবং সেখান থেকে ১০টি দলকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়। এ ব্যাপারে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন,…
জাবি প্রতিনিধি জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি-র দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব, সহ- সভাপতি নাসিম আল তারিকসহ ছাত্রশক্তি জাবি শাখার অন্যান্য সংগঠকবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির দ্রুত…
পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বছরের শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল থেকে হঠাৎ করেই স্থানীয়দের চোখে ধরা পড়েছিলো পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ নীল আকাশ আর পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশে এই পর্বত দেখা মিলছে পঞ্চগড় তেঁতুলিয়া থেকে। তবে গেলো মাসের খালি চোখেই ধরা পড়েছিলো কাঞ্চনজঙ্ঘার রূপ। স্থানীয়রা জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। খালি চোখেই দেখা গেলো কাঞ্চনজঙ্ঘার রূপ। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দূর থেকে পর্বতশৃঙ্গটি যেন আকাশের বুকে ধূসর প্রকাণ্ড…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর…
বিরামপুর (দিনাজপুর): ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও তাঁর সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের ঢাকা মোড়ে বিরামপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ছাত্রপক্ষের উপজেলা আহবায়ক মুসাব্বির অর্ক, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, জাতীয় যুব শক্তির জিন্নাহ রাইন, ছাত্র প্রতিনিধি মোরশেদ…
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৩ ডিসেম্বর) উজিরপুরে সাকুরা ফুড ভিলেজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলহাজ মাস্টার আব্দুল মান্নান বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে কুরতুবী মাদরাসা টাঙ্গাইল মধুপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ডিসেম্বর) সকালে মধুপুরে কুরতুবী মাদরাসা ক্যাম্পাসে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশীদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামিয়া কাশেফুল উলুম হাটখোলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের প্রভাষক ড. মো. আব্দুল জলিল, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, কুরতুবী মাদরাসা, টাঙ্গাইলের সদস্য সচিব মো. রেজাউল করিম বাংলাদেশ হোমিও হলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক ডাঃ এস.এম ইউসুফ, মধুপুর শাখার পরিচালক…
জামালপুর প্রতিনিধি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ দুপুরে স্থানীয় রেলগেইটপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজু। এ সময় বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতীয় নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করতে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, লুটপাট এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও ত্বরান্বিত করতে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমন করার লক্ষ্যে কোর কমিটি অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার…