Author: admin

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ প্রতিনিধি কেরানীগঞ্জের আটি বাজার, নয়াবাজার, বামনশুর ও খোলামোড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট এখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ভোরে চুলা না জ্বলা, দুপুরে রান্না বন্ধ থাকা , সিলিন্ডারের ক্রমবর্ধমান খরচ—সবকিছু মিলিয়ে অত্যন্ত দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটছে হাজারো পরিবারের। সকালে চুলা না জ্বলার কারণে শিশুদের না খেয়ে স্কুলে যাওয়া, কর্মজীবী মানুষের তাড়াহুড়ো, রোগীর জন্য খাবার তৈরির অনিশ্চয়তা—সবই জমে ওঠেছে দীর্ঘদিনের অসন্তোষ হিসেবে। এই অসহায়তার চরম প্রকাশ হিসেবে আজ শাক্তা ইউনিয়নের শিকারিটোলায় স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর কর্মসূচি। মানববন্ধনে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ ছাড়াও অংশ…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সন্তোষ ঐতিহাসিক দরবার হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন মওলানা ভাসানী ফাউন্ডেশন। এ সময় মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর এ কে এম মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে স্বামীর পরকীয়ার জেরে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ বাবার বাড়িতে রেখে দ্রুত পালিয়ে যায় স্বামী আরিফ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের শহিদ হাওলাদারের মেয়ে রেহেনার সঙ্গে প্রায় আট বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় আরিফ খলিফার। তাদের চার বছর বয়সী নাবিলা ইসলাম জান্নাত নামে এক কন্যা সন্তান রয়েছে। আরিফ ঢাকায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন; স্ত্রী ও সন্তানকে নিয়ে গত আট মাস ধরে রাজধানীর কেরানীগঞ্জে…

Read More

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড নিবাসী বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী বিমল কর্মকার এর সহধর্মিণী প্রয়াত মুকুল রাণী কর্মকারের শ্রাদ্ধ অনুষ্ঠান আজ। এ উপলক্ষে তার আত্মার চিরশান্তি কামনায় তাদের পৈতৃক নিবাস এর সম্মুখে রামায়ণ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বপুরুষের(মৃত পিতামাতার) আত্মার শান্তি ও সদগতি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। এটি একটি ধর্মীয় ও সামাজিক প্রথা, যেখানে দান, ধ্যান, তর্পন ও অতিথিভোজন করা হয়। ১২ ডিসেম্বর শুক্রবার হাসপাতাল সংলগ্ন বনিক বাড়িতে বাংলাদেশের প্রখ্যাত রামায়ণ দল “শ্রীগুরু সম্প্রদায়” এর হৃদয়স্পর্শী ও আবেগপূর্ণ পরিবেশনায় উপস্থিত ভক্তবৃন্দদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। গভীর মনোনিবেশে শ্রবণ করায় অনেকের চোখ…

Read More

জিয়ারত জুয়েল  : টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গরীব ও দুস্থ শীতার্ত ৩৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাউলজানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্ত নারী-পুরুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ কম্পোজিট ব্রিগেডের অধীনে ২৪ ই বেংগল-এর সার্বিক ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

কুবি প্রতিনিধি : প্রীতম কান্তি গোপ ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় বারের মতো রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ১৮ তম আবর্তন। ‎ ‎বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে ১৬ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হোসেন রনির সঞ্চালনায় ১৮তম আবর্তন বনাম ১৯ তম আবর্তনের মাধ্যকার খেলার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। ‎ ‎জানা যায়, এবারের প্রতিযোগিতায় ১৪ তম আবর্তন থেকে ১৯ তম তম আবর্তন পর্যন্ত মোট ছয়টি দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের খেলা শেষ করে রাত চারটায় ১৭ তম আবর্তন এবং ১৮ তম আবর্তন মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ে নেমে…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা-ঢাকা মহা সড়কে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন, আমতলী থানা পুলিশের চারজন সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময়ে চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলের হেলমেট,কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১৫৩টি,বাস ৩২ টি,প্রাইভেট কার ১৬ টি, ট্রাক ১৯ টি, মাইক্রোবাস ১৭ টি, সিএনজি ২ টি, মাহিন্দ্রা ৪ টি তে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ৪ টি মামলার বিপরীতে এগারো ১১৫০০/ (হাজার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া ওই বাসে যাত্রী ছিল কি না বা কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার হয়। ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান বলেন, ‘তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই।’ হাসপাতালে নিয়ে আসার পরও তার ‘সাইন অব লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল জানিয়ে তিনি বলেন, ‘অপারেশন চলার সময়েও আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মনে হলো নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন।’ অস্ত্রোপচার চলাকালে হাদির দুবার…

Read More

ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক  জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। জেএমএ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২০ কিলোমিটার গভীরে। আলজাজিরা জানিয়েছে, কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় বড় ভূমিকম্প এটি। এর মাত্র কয়েক দিন আগে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনার পর…

Read More