Author: admin

বিরামপুর (দিনাজপুর): ‎আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে র‍্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য…

Read More

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে…

Read More

পঞ্চগড় প্রতিনিধি   পঞ্চগড়ে পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মাদরাসার সুপার সাইফুল ইসলাম। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৮-বিজিবি ব্যাটালিয়নের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রিনা আক্তার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার। স্থানীয়রা জানান, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন মাদরাসার সুপার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার। পথে বিজিবি ব্যাটালিয়ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে…

Read More

বরগুনা প্রতিনিধি\ দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনা জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা’র আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরবর্তীতে তরুন শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বাই সাইকেল র‌্যালির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন, বাইসাইকেল র‌্যালি শেষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন…

Read More

জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বাসাইল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মতবিনিময় সভা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, উপদেষ্টা রেজওয়ান শরিফ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদুল হাসান, খায়রুল ইসলাম তালহা, কার্যনির্বাহী পরিষদের সদস্য রাশেদা সুলতানা রুবি, সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক আহমেদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহাঙ্গীর বিন জাফর, শরিফুজ্জামান, প্রেসক্লাবের…

Read More

বিরামপুর (দিনাজপুর): বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দিনাজপুরের বিরামপুরে ‎বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আয়োজিত ছাত্র-যুব-নাগরিক সমাবেশকে ঘিরে পৌর শহরের বড় মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশের শুরু থেকেই তরুণদের স্লোগান, জনগণের ব্যাপক উপস্থিতি এবং প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি অনন্য মাত্রা লাভ করে। ‎ ‎সমাবেশের প্রধান অতিথি দিনাজপুর-৬ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষার্থী ও যুব সমাজকে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। ‎ ‎তিনি বলেন, জাতির সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের তরুণ ও যুব সমাজ। নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীলতাই তরুণ এবং…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টাংগাইল জেলা কল্যাণ সমিতির নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী মো. আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী মো: আরিফুজ্জামান লিমন। বুধবার (১০ ডিসেম্বর) সদ্যসাবেক সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপনার সাথে যুক্ত টাঙ্গাইল জেলার শিক্ষকবৃন্দকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মোহসিনা মীম, আরিয়ান জারা লামিসা, নুসরাত জাহান সুবা, এমিল ইসলাম শাহিন, সুপ্তি মালাকার, মাধবি বসাক, রাইয়্যান মিয়া, ইমরান হোসেন, সন্তু কর্মকার, সৌরভ বসাক, সানজিদা শান্তা এবং সুমাইয়া…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন,আলোচনা সভা ও হানাদার মুক্ত দিবসের শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ,সহকারী কমিশন ভুমি জাহিদুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহবায়ক,বীরমুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুল বাছিদ চাঁন মিয়া এডভোকেট,সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এন.এম. শাহনেওয়াজ, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন প্রমুখ।

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক  গণ-অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে আরও বলেন, ‘ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে…

Read More