- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে…
ঝালকাঠি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ এ উপজেলা পর্যায়ের সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আনোয়ারা খানম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকনের মা। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। “নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল বাংলাদেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় তিনটি ক্যাটাগরিতে তিনজন নারীর হাতে ‘অদম্য…
কোটচাঁদপুর প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, নবনিযুক্ত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমসহ বিভিন্ন দপ্তরের…
উজিরপুর বরিশাল প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত। এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলেটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাপ্ত হয়। রেলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আলোচনা সভা ও অদম্য নারীদের কে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে…
জিয়ারত জুয়েল : টাঙ্গাইলের বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপহার হিসেবে প্রত্যেক মসজিদ ও মন্দিরে ২৫ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বিএনপি নেতা সৈয়দ নিজামুল ইসলাম রুপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির, পঙ্কজ কুমার কর্মকার, এক্সিকিউটিভ ডিরেক্টর তপন কুমার মজুমদার, সখিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু প্রমুখ।…
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়, তেতুলিয়া দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা”গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় তেতুলিয়া উপজেলাতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে তেতুলিয়ার মিলনায়তনের সামনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন তেতুলিয়ার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শালবাহান উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল রশিদ, তেতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদন আজিজুল ইসলাম,তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) এসএম আকাশ প্রমুখ। এছাড়াও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে বিভিন্ন সরকারি কর্মকর্তা,বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের চত্বরে এটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে…
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন তড়িঘড়ি অধ্যাদেশ নয়, সংসদে আইন পাসের দাবি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রস্তাবিত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পিটিআর বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী এ বিষয়ে একযোগে স্বাক্ষর করে একটি যুক্ত বিবৃতি প্রদান করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, চিকিৎসা শিক্ষা–২ শাখা কর্তৃক গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এক স্মারকের মাধ্যমে প্রস্তাবিত বিএমডিসি অধ্যাদেশ নিয়ে উন্মুক্ত মতামত আহ্বান জানানো হয়। ওই স্মারকের প্রেক্ষিতে যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যাদেশের কয়েকটি ধারা বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধনের প্রস্তাব দেন।…
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি মানববন্ধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মধুপুর উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপাতিত্ব করেন দুপ্রক মধুপুরের সভাপতি আব্দুল মজিদ। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। স্বাগত বক্তব্য দেন সনাকের সভাপতি বজলুর রশীদ খান চুন্নু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাফর ইকবাল, উপজেলা একাডেমকি সুপারভাইজার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক অভিযানে মোট ১২৭ কেজি ২০০ গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলার মধুপুর থানার অরুণখোলা ও ভুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুদ রেখে মাদক কারবারীরা কেনাবেচা করছে। পরে সিপিসি-৩, র্যাব-১৪ এর একটি চৌকস দল অভিযানে গিয়ে মধুপুর থানার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৩৪)-এর বাড়ি থেকে একটি ট্রাংকের ভেতর লুকানো ১১৪ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে নজরুল জানায়, তার সহযোগী মোঃ স্বপন মিয়া…