Author: admin

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে‌ সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। লিও ক্লাব হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি যুব সংগঠন, যা তরুণদের নেতৃত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতা বিকাশের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে। লিও ক্লাবের সদস্যরা স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও আত্মোন্নয়নের মতো বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ান প্লাসের সাধারণ সম্পাদক (জিএস) আতাউল্লাহ আল মাহমুদ বলেন, “লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়ান প্লাস কেবল একটি সংগঠনের নাম নয; এটি মানবিকতা, নেতৃত্ব…

Read More

মনপুরা প্রতিনিধি  মনপুরা উপজেলার এক অসহায় কৃষাণী খাদিজা বেগমের ৪ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি, মনপুরা ইউনিট। মানবতার এমন উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। স্বামী বিয়ের কিছুদিন পরই এক বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। স্বামীর চিকিৎসা ও সংসারের সব দায়িত্ব এসে পড়ে খাদিজা বেগমের কাঁধে। সংসার চালাতে তিনি কখনো মানুষের বাসায় কাজ করেছেন, কখনো আবার স্থানীয়ভাবে রান্নার কাজ নিয়ে দিন কাটিয়েছেন। বর্তমানে তিনি মনপুরা থানায় স্টাফদের জন্য রান্নার কাজসহ স্থানীয় দুই পরিবারের গৃহকর্মীর দায়িত্ব পালন করছেন। সেই উপার্জন দিয়েই চলে স্বামীর চিকিৎসা, সংসার খরচ ও সন্তানের প্রতিপালন। এরই মাঝে এবছর খাদিজা স্থানীয় এক…

Read More

আলামিন খান জাবি প্রতিনিধি জাবির ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কার্যকরী পর্ষদ ২০২৫-২৬’ গঠিত হয়েছে। উক্ত পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হন ‘জলসিঁড়ি’ থেকে ধীরাজ রায় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ধ্বনি থেকে অর্পিতা প্রধান। রবিবার (৭ ডিসেম্বর) ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’ অন্তর্ভুক্ত সকল সংগঠনের উপস্থিতিতে রাত ৯ ঘটিকায় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট কার্যকরী পর্ষদ ২০২৫-২৬’ গঠিত হয়। উক্ত পর্ষদে সভাপতি পদে নির্বাচিত হন ধীরাজ রায় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অর্পিতা প্রধান। কার্যকরী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি-১: বেদত্রয়ী গোস্বামী পৃথ্বা (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি) সহ সভাপতি-২: মো. তাজুন ইসলাম আশিক (জাহাঙ্গীরনগর…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন সুন্দরবনের কয়রা অঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৪ জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনী কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রতারনা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেল (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। আজ(৮ ডিসেম্বর) সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে র‍্যাব-১৩ ও র‍্যাব-১০ যৌথভাবে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি রুবেল উপজেলার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সুন্দরগঞ্জ থানায়…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্ত নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর সহিংসতারোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের জফুর বাজারে ইউরোপীয় ইউনিয়ন ও স্টেটক্রাফ্ট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের সদস্য এলিজাবেথের সভাপতিত্বে মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক-কাম-ক্রেডিট সুপারভাইজার মেহেরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যানের প্রতিনিধি সানজু আরা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসহাক আলী, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আবু সাইদ তুহিন…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ডিসেম্বর) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারিনি, ফলে এ নিয়ে অনেক কুতর্ক আমাদের ছেয়ে গেছে। সেজন্য প্রকৃত উৎসর্গের ইতিহাস আমাদেরকে প্রভাবিত করতে পারেনি। তিনি আরও বলেন, ১৯৯০ এর গণতন্ত্র পুনরুদ্ধার অঙ্গীকারের আমাদের শহিদরাও কেমন যেন হারিয়ে গেছে। কারণ গত দেড় যুগ ধরে ফ্যাসিস্ট সরকার আমাদের ওপর যেভাবে…

Read More

ছবি সংগ্রহীত টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে শিক্ষা সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সচেতন নাগরিক কমিটি সনাক এর শিক্ষা সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময়ে সনাকের সভাপতি বজলুর রশিদ খান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিরুল হুদা, একাডেমি সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ. জয়নাল আবেদীন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক…

Read More

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ ডিসেম্বর (সোমবার) তজুমদ্দিন কলেজ ক্যাম্পাসে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মেহেদী হাসান।দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন তজুমদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম সাকিল,যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য মমিন উদ্দিন, তজুমদ্দিন কলেজ ছাত্রদল নেতা তামিম পন্ডিত, মোহন তালুকদার,শামিল ওসমান,তানজিদ পাটোয়ারী, মাহবুব সুজন, রিহান, রাকিবুল ইসলাম, সহ…

Read More

কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরের আব্দুর রহিমের বিরুদ্ধে ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। গত ৪ ডিসেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও চক্রান্তমূলক’ বলে দাবি করেন আব্দুর রহিম। রোববার (৮ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, আমার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতেই একটি চক্র এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি জানান, তার বাড়ি কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে হলেও তিনি ঢাকা উত্তরায় ‘ইকোটেক এনার্জি লিমিটেড’-এ কোনো কর্মচারী নন; বরং তিনি ছিলেন প্রতিষ্ঠানের একজন পার্টনার। ২০১৯ সালে আব্দুর…

Read More