
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ ডিসেম্বর (সোমবার) তজুমদ্দিন কলেজ ক্যাম্পাসে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মেহেদী হাসান।দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন তজুমদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম সাকিল,যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য মমিন উদ্দিন, তজুমদ্দিন কলেজ ছাত্রদল নেতা তামিম পন্ডিত, মোহন তালুকদার,শামিল ওসমান,তানজিদ পাটোয়ারী, মাহবুব সুজন, রিহান, রাকিবুল ইসলাম, সহ তজুমদ্দিন কলেজ ছাত্রদলের অনন্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।