- দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
- “যুবদল কর্মী হত্যা মামলা” উজিরপুরে বিএনপির সাতলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজীবন বহিষ্কার
- কোটচাঁদপুরে পুলিশের অভিযানে মাদকসেবীসহ গ্রেপ্তার ৫, অপহৃত তরুণী উদ্ধার
- গানের সুরে কেটেছে ৭০ বছর, আজও গানই তাঁর বেঁচে থাকার অবলম্বন
- মধুপুরের শাইলবাইদ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে হালিম বয়াতী স্মরণোৎসবের আসর
- গৌতম বুদ্ধকে অনুসরণ করলে মানুষ মানবিক-বিবেকবান হয়ে উঠবে: রিজভী
- জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
Author: admin
পানছড়ি প্রতিনিধি, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সিমান্ত এলাকায় ৩ বিজিবি-র নিয়মিত টহলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের সময় বাংলাদেশী পন্য আটক করেছে গিলাতলী বিওপি ৩ বিজিবি সদস্যরা। বিজিবি সুত্র জানায় , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্যেশ্যে রাখা বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক,বেবিসেট কীটনাশক,চ্যাপা শুটকি,পপ ক্রীমও বনলতা সালসা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। পানছড়ি ব্যাটালিয়নের(৩ বিজিবি) সুত্র জানায়, দেশ মাতৃকার সেবায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। পাহাড়ের সিমান্তে অবৈধ চোরাচালান রোধে, শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায়…
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মাগুরা পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সময় আয়োজন করে পুলিশ সুপারের কার্যালয় মাগুরা। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অবস) মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, রূপক আইচ,মোহাম্মদ সাইফুল্লাহ, শাহিন আলম তুহিন, দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ বাপ্পি, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, মো: ইমরান হোসেন, আনারুল…
টেকনাফ প্রতিনিধি কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় এলাকা বাহার ছড়ার মারিশবনিয়া গহীন পাহাড়ী আস্তানায় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এক কৌশলী অভিযান পরিচালনা করেছেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা হতে রাত ১০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কোস্ট গার্ড সদস্যরা ১ টি আগ্নেয়াস্ত্র সহ ৩ জন মানবপাচারকারী,ও নারী পুরুষ, শিশু সহ ৭ জন ভীকটিম উদ্ধার করেছেন।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুহাম্মদ সিয়াম উল হক এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যারা পূর্ববর্তী সময়ে আটক কৃত ব্যক্তিদের দেয়া তথ্যমতে ও আমাদের নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদের কে আটক ও ভীকটিমদের উদ্ধার করা হয়। আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ…
ছবি সংগ্রহীত জারিন তাসনিম নূর আমরা প্রায়ই শুনি আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই টাকার প্রকৃত মালিক কে বা কারা? এই টাকার মালিক শুধু রাষ্ট্র নয়, বরং এই দেশের নাগরিকের, আপনার, আমার এবং ভবিষ্যৎ প্রজন্মের। অর্থ পাচারের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের বিকাশ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ব্যাঘাত ঘটাই । এই টাকা দিয়ে হতে পারতো আমাদের অবকাঠামো মূলক উন্নয়ন এবং এই টাকা দিয়েই হওয়ার কথা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, হাসপাতালের চিকিৎসা, কৃষকের সেচ, কিংবা রাস্তা-ঘাটের উন্নয়ন। কিন্তু যখন অবৈধ অর্থ পাচার হয়, তখন সেই স্বপ্নগুলো থমকে যায়। অর্থপাচার শুধু অর্থনৈতিক অপরাধ নয়…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি নিয়েছিল। তবে আজ সেই অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন করেছে তারা। অর্থাৎ মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদা জিয়াও আপাতত লন্ডন যাচ্ছেন না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। এর আগে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে।…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা ওয়াচ ২৪–এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর হামলার শিকার হয়েছেন। জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় এক ব্যক্তিকে মারধর করছিলেন। সে দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে তাকে লক্ষ্য করে হামলা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন। তানভীর জানান, ভিডিও ধারণ করতে দেখেই বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ঘিরে ফেলেন। এ সময় একযোগে লাথি ও ঘুষি মারা হয় এবং কয়েকজন লাঠি দিয়ে আঘাত করেন। হামলার মুহূর্তে আরটিভি ও ঢাকা প্রেসের দুই-তিনজন সাংবাদিক এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হামলাকারীরা তানভীরের আইডি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবরস্থানে হামলা করে ভাংচুর করেছে দূঃবৃত্তরা। এ সময় ৪২ দিন বয়সী সদ্য কবর দেয়া এক নবজাতকের কবর ভেঙ্গে দিয়েছে তারা। শুধু তাই নয় কবরের পাশ দিয়ে রাস্তা বাহির করতে গেলে তাদেরকে বাঁধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতরা হলেন কবরস্তানের পক্ষের মকবুল হোসেনের ছেলে ফারুক আহমেদ(৩৪) সমাজবাসীর পক্ষের রাকিব(১৫),নিজাম(২১)হাসমত(২৩) হারুন(২৫)সহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অপর পক্ষের রহিম মিয়া ও তার ছেলে রাজ্জাক আলী(৩৪)। ঘটনার বিবরণীতে জানাযায়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পূর্বে সকালে উপজেলার আউশনারা ইউনিয়নের…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্টে একটি বড় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র হাসিনা পালায় গেছে তা কিন্তু নয়। বরং এ জেনারেশনের চিন্তার একটি আমুল পরিবর্তন ও আমুল বিপ্লব সাধিত হয়েছে। যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ^বিদ্যালয়ের নির্বাচনে দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ধাচের যে রাজনীতি ও সংস্কৃতি ছিল, তা প্রত্যাখান করে উদার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, গঠনমূলক রাজনীতির দিকে জেনারেশন আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আশার দিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জুলাই-আগষ্টের পর আমরা ভেবেছিলাম, রাজনীতির সংস্কৃতিতে আমুল পরিবর্তন হবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি, দল বা গোষ্ঠীর মাঝে…
কুলিয়ারচর প্রতিনিধি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুন্নবী। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলার সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে কর্মরত অবস্থায় তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্বের কারণে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মো. নুরুন্নবী কুলিয়ারচরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সকলের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে থানার কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় থানার বিভিন্ন শাখার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ওসি নুরুন্নবীর যোগদানের মাধ্যমে কুলিয়ারচর থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও শৃঙ্খলা…