Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, “টাঙ্গাইলের শান্তি-শৃঙ্খলা রক্ষা,…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ ডিসেম্বর) রবিবার বাদ যোহর দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিষেশ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্যামল ব্যানার্জি, টাঙ্গাইল জেলা দলিল লেখক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, জেলা দলিল লেখক কল্যাণ সমিতির সহ-সভাপতি সাইফুল…

Read More

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জেরিন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান সূচক জাতীয় “শাপলা কাব অ্যাওয়ার্ড” পাওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এই ফলাফল প্রকাশ করা হয়। বিগত বছর সারাদেশে কেন্দ্র ভিত্তিক সংযুক্ত তালিকায় বর্ণিত কেন্দ্রসমূহে অঞ্চল পর্যায়ের ২০২৫ সালের “শাপলা কাব অ্যাওয়ার্ড” প্রার্থীদের লিখিত ব্যবহারিক, মৌখিক এবং সাঁতার মূল্যায়ন অনুষ্ঠিত হয়। ২০২০-২০২৪ মেয়াদে ৮,২৩৮ জন কাব স্কাউট এই অ্যাওয়ার্ড অর্জন করেছে, যার একটি বড় অংশ সম্প্রতি বিতরণ করা হয়েছে। এই অ্যাওয়ার্ডটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক পরিচালিত একটি সর্বোচ্চ সম্মাননা, যা কাব স্কাউটিংয়ের (৫-১০ বছর বয়সী) সদস্যদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য দেওয়া…

Read More

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুর পাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাজিম একই গ্রামের সৌদি প্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তাজিম ও তার বন্ধুদের নিয়ে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলতে যায়। খেলা শেষে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সকালে বাড়ির অদূরে হবি মৃধার বাড়ির পাশের পুকুরপাড়ে একটি নিথর…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গত ৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অ়ভিযানে ৪৭পুরিয়া হিরোইন, ২৭ পিচ ইয়াবা, একটি ধারালো চাপাতি ও মাদক বিক্রয়ের নগদ ৩৭০০ (তিন হাজার সাতশত) টাকা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এস.আই নজরুল ইসলাম ও এ.এস.আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স গত শনিবার রাতে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের…

Read More

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রামে গভীর রাতে এক কৃষকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা আব্বাস উদ্দিনের বসতবাড়ির পাশে নির্মিত বড় কবুতরের ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—টিনসেটের তৈরি কবুতরের ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত। পুড়ে গেছে ভেতরে থাকা কবুতরের ঘর, বাঁশ-বিছালির তৈরি টেনশনের ঘরসহ আনুষঙ্গিক সব মালামাল। ক্ষয়ক্ষতির বিষয়ে মালিক আব্বাস উদ্দিন জানান, “হঠাৎ আমার ছেলে-বউমার চিৎকারে ঘুম ভেঙে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সহায়তা করে। এতে আমার প্রায় ষাট হাজার থেকে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহব্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার,সাবেক কোম্পানি কমান্ডার ও সংসদ সদস্য সাইফুল আলম সাজা, সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক কমান্ডার মজিবুল হক ছানা, সহ জেলার…

Read More

কয়রা (খুলনা) প্রতিনিধি:ফরহাদ হোসাইন কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল। পরিচালনা করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের…

Read More

রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক  সামনের দিনগুলো ভালো নয়, অনেক কঠিন সময় অপেক্ষা করছে এমন মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানীং বলতে শোনা যায়, ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে- এবার অমুককে (জামায়াতে ইসলামী) দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন- তাদের তো দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক  কওমি মাদ্রাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন। সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। রোববার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। তিনি জানান, এতদিন কাজি পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো। তিনি আরও জানান, কওমি সনদধারীদের রাষ্ট্রীয় কাজে অংশ নেয়ার সুযোগ দেয়া সময়ের দাবি ছিল। দেশের স্বীকৃত ইসলামি উচ্চশিক্ষা অর্জনকারীদের ন্যায়সংগতভাবে সুযোগ…

Read More